Type Here to Get Search Results !

চোরা বাগানে রাত ১টায় গেলেন মুখ্যমন্ত্রী

 চোরা বাগানে রাত ১টায় গেলেন মুখ্যমন্ত্রী 



  চোরা বাগান সার্বজনীনের ঘটনা নাড়িয়ে দিয়েছে সারা দেশকে। বাংলায় দুর্গাপূজায় এমন ঘটনা কখনো ঘটেনি। না ভলেন্টিয়ার, না পুলিশ কারোর পক্ষেই বিশেষ উদ্যোগ ছিল না। ভয়ঙ্কর ঘটনার পর এবার রাজ্যের নজরে শহরের বড় পুজো গুলো। আলাদা করে টিম তৈরি করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাত ১টার কিছু পর অকুস্থলে যান মুখ্যমন্ত্রী। গোটা জায়গা পরিদর্শন করেন। বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, একটা টিম বানানো হয়েছে।টিমে থাকছেন প্রিন্সিপ্যাল সেক্রেটারি ডিজাস্টার রাজেশ সিনহা, ডিজি ফায়ার ব্রিগেড অনুজ শর্মা, এডিজি এসটিএফ জাভেদ শামিম নেতৃত্বে টিম। মুখ্যমন্ত্রী বলেন, “পপুলার পুজো প্যান্ডেলগুলো টিম ঘুরবে। হোম সেক্রেটারিকে তাঁরা রিপোর্ট করবেন। পুজো কমিটিগুলোকে বলব, ওঁরা যা রেকমেন্ড করবেন, সেই অনুযায়ী কাজ করতে হবে।”


   এবার গতবারের থেকে ১৩ হাজার বেশি পুজো হচ্ছে। পুজো হচ্ছে ৫৮ হাজার। বড় বড় পুজোগুলো মানুষের অপ্রত্যাশিত ভিড় হচ্ছে। সেটাও বললেন মুখ্যমন্ত্রী। চোরবাগানের ঘটনার পর কি তবে বড় পুজোগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে? মুখ্যমন্ত্রী বলেন, “দরকার হলে শুধু পুজো সংকল্প করুন। যদি দেখা যায়, এখন স্ট্রাকচার ভাঙলে প্যান্ডেল ক্ষতিগ্রস্ত হবে, ভেঙে পড়তে পারে, দরকার হলে পুজো করেই থামবেন। মানুষের জীবন আগে। পুলিশ যা বলবে করতে হবে। কারণ মানুষ আসবে, পুজো দেবে, অষ্টমীর অঞ্জলি হবে, সন্ধ্যা আরতি হবে, এড়ানো যায় না।” তবে তিনি এও জানিয়েছেন, কলকাতায়  ৫৮ হাজার পুজো হচ্ছে। সব পুজো তো এইভাবে বন্ধ করে দেওয়া যায় না। পুজো যেখানে বেশি ভিড় হচ্ছে, সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেটা করার কাজ পুলিশ করবে। পুজো কমিটিগুলোকে বলব সহায়তা করতে।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.