"পুলিশকে বলব, যেখানে মিছিল শুরু হবে, সেখানেই যেন শেষ করে দেয়।"- কলকাতায় মমতার মিছিল সম্পর্কে শুভেন্দু
প্রতিবাদের সমস্ত পথ বন্ধ করে বিরোধী শূন্য রাজনীতির পথে হাঁটতে চাইছেন শুভেন্দু। বিরোধীদের মিছিল করতে দেওয়া হবে না - এর থেকে বড় ফ্যাসিস্ট উক্তি জয় না, আর তাই বললেন শুভেন্দু।কলকাতায় মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতার উদ্দেশে তাঁর পরামর্শ, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, এগুলো না করাই ভালো।’ তাঁর প্রশ্ন, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত কেন মিছিল? মুখ্যমন্ত্রীর তাৎপর্যপূর্ণ বক্তব্য, ‘পুলিশকে বলব, যেখানে মিছিল শুরু হবে, সেখানেই যেন শেষ করে দেয়। শুভেন্দুর কথায়, “ওনাকে পরামর্শ দেব, অনুরোধ করব, বয়সে বড়। এগুলো না করাই ভালো। আর কেনই বা রাজাবাজার থেকে পার্কসার্কাস এলাকা বেছে নিলেন?” উল্লেখ্য,দিল্লির পর এ বার কলকাতার রাজপথেও কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির ডাক দিল তৃণমূল।
মঙ্গলবার দেবীপক্ষের তৃতীয়ার দুপুর ২টো থেকে রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করার কথা ঘোষণা করা হয়েছে। তৃণমূলের তরফে প্রকাশিত প্রচারপত্রে এই কর্মসূচিকে ‘বিপুল প্রতিবাদ মিছিল’ তবে মিছিলের অনুমতি নিয়ে শেষপর্যন্ত কলকাতা পুলিশের অবস্থান কী হয়, তা নিয়েই এখন তৈরি হয়েছে প্রশ্ন। কেবল এই মিছিল নিয়ে নয়, দিল্লিতে মমতার লড়াই নিয়েও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “দিমাগী নকশালদের সঙ্গে দিল্লিতে গিয়ে দেশ ভাঙার চক্রান্ত করছেন।”
