Type Here to Get Search Results !

ফ্লাই দুবাই কাণ্ডের জের! পাক, বাংলাদেশে-সহ ৩১ মুসলিম দেশের পাইলটের উপর নিষেধাজ্ঞা ইজরায়েলের

 আন্তর্জাতিক 


ফ্লাই দুবাই কাণ্ডের জের! পাক, বাংলাদেশে-সহ ৩১ মুসলিম দেশের পাইলটের উপর নিষেধাজ্ঞা ইজরায়েলের



  ফ্লাই দুবাই কাণ্ডের জের! পাকিস্তান-সহ ৩১ দেশের পাইলট এবং ‘ক্রু’-দের উপর নিষেধাজ্ঞা জারি করল ইজরায়েল। জানা যাচ্ছে, এই তালিকায় রয়েছে ইরান, মালয়েশিয়া, আফগানিস্তান, লেবানন, ইরাক, সিরিয়া, কাতার বাংলাদেশ সৌদি আরব, আলজেরিয়া ও টিউনিসিয়ার মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। সম্প্রতি ইজরায়েলের পরিবহন মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে জানানো হয়, যেসব দেশের সঙ্গে ইজরায়েলের কোনও কূটনৈতিক সম্পর্ক নেই, সেই সব দেশের নাগরিকরা (এমনকি যাঁদের দ্বৈত নাগরিকত্ব আছে তাঁরাও) কোনও বিদেশি বিমান সংস্থার পাইলট বা কেবিন ক্রু হিসাবে ইজরায়েলের আকাশসীমায় প্রবেশ করতে পারবেন না। এই নিয়মটি ৩১টি দেশের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য। 


   ইতিমধ্যেই ইজরায়েলের জারি করা এই নির্দেশ মানতে রাজি হয়েছে ফ্রান্সের বিমান সংস্থা এয়ার ফ্রান্স। একই পথে মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্সও। তবে বাকি সংস্থাগুলি এই পথেই হাঁটবে কি না, তা এখনও স্পষ্ট নয়। সম্প্রতি দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাই দুবাইয়ের বিমানটি মাঝ আকাশে বিরাট বিপর্যয়ের মধ্যে পড়ে। বিমানটিকে সৌদি আরবের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছিল ওমানি পাইলট হামাম আল-হামামি। সেটা আঁচ করতে পেরে আটকাতে যান কো পাইলট স্মিত মচ্ছর, সে সময়েই ককপিটে থাকা কুঠার দিয়ে হামাম তাঁকে কোপায়। কোনও মতে ককপিটের দরজা খুলে দেন স্মিত। যাত্রীরা ককপিটে ঢুকে এসে পাকড়াও করে ফেলেন হামামকে। সে যেন আর কোনও অনিষ্ট করতে না পারে সেটা নিশ্চিত করতে তার হাত-পা বেঁধে ফেলেন যাত্রীরা। স্মিতের সাহসিকতা এবং বিমানের অন্যান্য যাত্রীদের সাহায্যে বিমানটি নিরাপদে অবতরণ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.