রাজনীতিতে কথার শালীনতা ছাড়িয়ে কংগ্রেস সভাপতি 'মোদিকা বাপ' শব্দটা ব্যবহার করলেন - ধিক্কার বিজেপির
রাজনীতিবিদদের 'শব্দ ভাণ্ডারে' অপশব্দের সংখ্যা যে নিতান্ত কম নয়, তা আগেও প্রমান হয়েছে। তাই বলে প্রধানমন্ত্রীর 'বাপ' তুলে কথা এটা মনেহয় আগে হয় নি, যা করলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গের। পটনায় একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত বাবাকে নিয়ে বিতর্কিত মন্তব্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের। তাঁর সেই মন্তব্য নিয়ে তীব্র আক্রমণ করল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক শালীনতার সীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। খাড়্গের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছে গেরুয়া শিবির। বিহারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংহের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই বিতর্কের সূত্রপাত। রবিবার সেখানে বক্তব্য রাখার সময় দর্শকাসনে উপস্থিত এক ব্যক্তি খাড়্গেকে বাধা দেন। অভিযোগ, ওই ব্যক্তি বলেন, মোদী কোথাও যাবেন না। এর জবাবে রীতিমতো উত্তেজিত হয়ে খাড়্গে বলেন, “মোদী কা বাপ ভি জায়েগা”।
মোদীর বাবাও চলে যাবেন। একবার নয়, একই মন্তব্য দু’বার করেন তিনি। এরপরই অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্তোষ কুমার নামে ওই ব্যক্তিকে ঘিরে ধরে মারধর করা হয় বলে অভিযোগ। পরে তাঁকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়। তবে পরবর্তী সময়ে সন্তোষ দাবি করেন, তিনি আসলে বলতে চেয়েছিলেন, বিদ্রোহ না হলে মোদী যাবেন না। তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। খাড়্গের মন্তব্যের তীব্র নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রীর প্রয়াত বাবাকে নিয়ে মন্তব্য করে রাজনৈতিক শালীনতার সীমা অতিক্রম করেছেন খাড়্গে। এক্স হ্যান্ডলে একটি পোস্টে শাহ লেখেন, মোদী এবং তাঁর পরিবারকে নিশানা করে বারবার আপত্তিকর ভাষা ব্যবহার করেছে কংগ্রেস। অতীতে মোদীর মা-কে নিয়ে মন্তব্য, তাঁকে ‘মৃত্যুর সওদাগর’ বলা এবং তাঁর পেশাগত পরিচয় নিয়ে কটাক্ষ করার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। শাহ বলেন, “রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস প্রতিদিনই শালীনতার সীমা অতিক্রম করে চলেছে।
