Type Here to Get Search Results !

ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর

 বিনোদন 


ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর



  

রণবীর কাপুর তাঁর রিয়েল এস্টেট বিনিয়োগ থেকে মোটা অঙ্কের আয় করতে শুরু করেছেন। পুণের বিখ্যাত ‘ট্রাম্প টাওয়ার্স’-এ অবস্থিত তাঁর একটি বিশাল ও বিলাসবহুল অ্যাপার্টমেন্ট সম্প্রতি মাসিক ৪.৬ লক্ষ টাকারও বেশি ভাড়ায় লিজ দিয়েছেন অভিনেতা। রিয়েল এস্টেট ডেটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম ‘সিআরই ম্যাট্রিক্স’ (CRE Matrix)-এর হাতে আসা সম্পত্তির নথিপত্র অনুযায়ী, গত ৬ অক্টোবর এই লিজ চুক্তিটি আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রি করা হয়েছে। নথি অনুযায়ী, এই বিলাসবহুল লিজ চুক্তিটি শুরু হয়েছে চলতি বছরের ২০ সেপ্টেম্বর থেকে এবং এর মেয়াদ শেষ হবে ২০২৯ সালের ১৯ সেপ্টেম্বর অর্থাৎ তিন বছরের জন্য। অ্যাপার্টমেন্টটির কার্পেট এরিয়া বা মোট আয়তন ৬,০৯৪ বর্গফুট এবং এর সঙ্গে রয়েছে তিনটি ছাদঢাকা গাড়ি পার্কিংয়ের জায়গা। শুরুতে মাসিক ভাড়ার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৪,৬৩,০৫০ টাকা। চুক্তিতে প্রতি বছর ৫ শতাংশ হারে ভাড়া বৃদ্ধির শর্ত রাখা হয়েছে, যার ফলে তিন বছরের মেয়াদ শেষে মোট ভাড়ার পরিমাণ দাঁড়াবে প্রায় ১.৭৫ কোটি টাকা।


  এছাড়াও, চুক্তি অনুযায়ী রণবীর কাপুরকে জামানত বা সিকিউরিটি ডিপোজিট বাবদ ছ’মাসের ভাড়ার সমপরিমাণ মোট ২৭.৭৮ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। প্রসঙ্গত, ২০১৫ সালে প্রায় ১১ কোটি টাকা খরচ করে পুণের এই অভিজাত সম্পত্তিটি কিনেছিলেন রণবীর। উল্লেখ্য, পুণের কল্যাণী নগরে ট্রাম্প অর্গানাইজেশন ও স্থানীয় রিয়েল এস্টেট সংস্থা ‘পঞ্চশীল রিয়েলটি’ যৌথ উদ্যোগে এই বিলাসবহুল ট্রাম্প টাওয়ার্স প্রজেক্টটি তৈরি করেছে। এখানে ২৩ তলা বিশিষ্ট দুটি টাওয়ারে মোট ৪৬টি এক্সক্লুসিভ ৫.৫ বিএইচকে (5.5 BHK) ফ্ল্যাট রয়েছে। রণবীর কাপুর এই মুহূর্তে খবরের শিরোনামে রয়েছে তাঁর আগামী মেগা প্রজেক্ট ‘রামায়ণ’ (Ramayana: Part One) ছবিটির জন্য। গত ১১ অক্টোবর ছবির নির্মাতারা একটি নতুন পোস্টার প্রকাশ করেছেন, যা ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। ওই পোস্টারে রাম, সীতা ও লক্ষ্মণের ভূমিকায় যথাক্রমে রণবীর কাপুর, সাই পল্লবী এবং রবি দুবেকে দেখা গিয়েছে। অন্যদিকে, লঙ্কাপতি রাবণের ভয়ঙ্কর ও শক্তিশালী চরিত্রে নজরে এসেছেন দক্ষিণী সুপারস্টার যশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.