Type Here to Get Search Results !

ডিজি সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ আরো ৬ মাস বাড়ানো হলো

 ডিজি সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ আরো ৬ মাস বাড়ানো হলো 



  নিজের কাজে সম্পূর্ণ অবিচল সিদ্ধিনাথ গুপ্তা। তার কাজ নিয়ে খুবই খুশি বিজেপি সরকার। এবার দ্বিতীয়বারের জন্য তার কাজের মেয়াদ বাড়ানো হলো। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ আরও ছ’মাস বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ৩১ অক্টোবর তাঁর অবসর নেওয়ার কথা ছিল। নতুন নির্দেশিকা জারি হওয়ায় তিনি পরবর্তী ছ’মাসও রাজ্য পুলিশের প্রধান ডিজি পদেই বহাল থাকছেন। এই নিয়ে টানা দু’বার তাঁর কার্যকালের মেয়াদ বৃদ্ধি পেল। চলতি বছরের ৩০ এপ্রিল তাঁর স্বাভাবিক অবসরের সময়সীমা ছিল। তবে সে সময় রাজ্যে বিধানসভা নির্বাচন চলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রথম দফায় তাঁর মেয়াদ ছ’মাসের জন্য বাড়িয়েছিল। সেই বর্ধিত মেয়াদের শেষ দিন ছিল ৩১ অক্টোবর। কিন্তু মেয়াদ ফুরোনোর ঠিক আগেই কেন্দ্র পুনরায় নতুন নির্দেশিকা জারি করে মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল।


  ১৯৯২ ব্যাচের এই প্রবীণ আইপিএস অফিসারকে গত মার্চ মাসে রাজ্যের ডিজি পদে বসিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। ভোটের ঠিক মুখে তৎকালীন ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার পর প্রথমে পীযূষ পাণ্ডেকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হলেও, পরে সিদ্ধিনাথ গুপ্তাকে পূর্ণাঙ্গ ডিজি করা হয়। নির্বাচন চলাকালীন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে তাঁর ওপরই আস্থা রাখে কমিশন। ভোট পর্ব মিটে যাওয়ার পরেও তিনি দক্ষতার সঙ্গে ডিজি পদে কাজ চালিয়ে যাচ্ছেন। ভোটের সময় রাজ্যের আইনশৃঙ্খলা সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। সূত্রের খবর,  বর্তমান ডিজির মেয়াদ বৃদ্ধির জন্য নিয়ম মাফিক কেন্দ্রের কাছে রাজ্যের তরফে প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবে সায় দিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ‘ক্যাবিনেট অ্যাপয়েন্টমেন্ট কমিটি’ এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.