Type Here to Get Search Results !

আর জি করা কাণ্ডে খড়দা থানার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আদালত

 আর জি করা কাণ্ডে খড়দা থানার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আদালত 



  আর জি করা কান্ড নিয়ে সর্ব স্তরেই গাফিলতি ছিল বলেই মনে করে আদালত। সিবি আই বহুদিন আগেই শীতঘুমে চলে গেছে। খড়দা থানার আগ্রগতি নিয়েও সন্তুষ্ট নয় আদালত। চলতি বছর ১০ অগস্ট নির্মল ঘোষ, সোমনাথ দে-সহ চারজনের বিরুদ্ধে এফআইআর করেছিল তিলোত্তমার পরিবার। এবার সেই মামলার তদন্ত পুলিশের হাত থেকে নিয়ে সিবিআইকে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ,কোনও যুক্তি সাজে না। হাইকোর্ট সিট তৈরি করে দেওয়ার পরেও পুলিশ কাজ করেনি। তাই এই তদন্তও সিবিআই করবে। খড়দহ থানার ভূমিকায় ব্যাপক ক্ষোভপ্রকাশও করেন বিচারপতি শম্পা সরকারের।তিলোত্তমার পরিবারের অভিযোগের ভিত্তিতে নতুন করে এফআইআর করে খড়দহ থানার পুলিশ। আর এই নতুন করে এফআইআর নিয়ে পুলিশের ভূমিকাতে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার। আদালতের তরফে সিট গঠনের পরও কেন পুলিশ আলাদা করে এফআইআর করল, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।


  বিচারপতি শম্পা সরকারের প্রশ্ন,আরজি কর কাণ্ডে সিবিআই তদন্ত করছে জানে না? আইন সম্পর্কে অজ্ঞ খড়দহ থানার পুলিশ? বিচারপতি শম্পা সরকারের ভর্ৎসনা, আদালতের সঙ্গে চালাকি করেই কি পুলিশের এই এফআইআর? পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের পদক্ষেপের নির্দেশ দিতে পারে এই আদালত। এমনটাই জানিয়েছেন বিচারপতি। অন্যদিকে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, “অভিযোগপত্র পাওয়ায় পরই যদি পুলিশ এফআইআর করে, তাহলে অন্য ক্ষেত্রেও সেটা হোক। পুলিশের এমন পদক্ষেপে হাইকোর্টের মামলার বোঝা কমবে।” সবটা মিলিয়ে আর জি কর কান্ড কিন্তু এখনও অন্ধকারে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.