চাপে পরে সরাসরি ডিগবাজি খেলেন হুমায়ূন কবীর
দুদিন আগেই উনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মৃত্যু কামনা করেও এখন মুহূর্তে ডিগবাজি খেলেন। একেই বলে 'দু'কান কাটা'! দুদিন আগে ভতরপুরের বিধায়ক হুমায়ূন কবীর বলেন -" আমি চাই মুখ্যমন্ত্রী থেকে উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যান। শুক্রবারে নমাজ পড়ব, বলব, এ যত তাড়াতাড়ি পৃথিবী থেকে বিদায় হয়, উপরওয়ালা যেন ওকে ওঁর টিকিট কাটিয়ে দেয়।” তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার রেজিনগরের সভা থেকে হুমায়ুনকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। একইসঙ্গে হুমায়ুনের বিচার রেজিনগরের জনগণের হাতে তুলে দেন তিনি। এরপরই নিজের মন্তব্য থেকে পুরো পাল্টি খেলেন হুমায়ুন। নওদার বিধায়কের পাল্টা আক্রমণ, “মুখ্যমন্ত্রীর মাথা ঠিক মতো কাজ করছে না।” এবার তিনি বলছেন, তার মন্তব্যর ভুল ব্যাখ্যা হচ্ছে।
এখন তিনি বলছেন,“আমি মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করিনি। বিভিন্ন সংবাদমাধ্যমে আমার মুখ দিয়ে বলানো হচ্ছে। যে কোনও অহংকারীর পতন হয়। একতরফাভাবে অত্যাচার, জুলুম চালায় যারা, তাদের অবসান হবে, এটা পৃথিবীর ইতিহাসেও রয়েছে। ক্ষমতাসীন ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য। এরকম নয় যে শুভেন্দুর মৃত্যুকামনা করেছি। আমার যদি ধ্বংস চায়, তাহলে আমিও তো রসগোল্লা পাঠাব না, আমি তো উপরওয়ালার কাছে সেটাই চাইব।” নওদার বিধায়কের আরও দাবি, “অত্যাচারী ধ্বংস হয়। অত্যাচারী শেষ কথা বলে না। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এমন বহু উদাহরণ রয়েছে। ন্যায়ের পথে যাঁরা চলেন, তাঁদের সুখ্যাতি হয়। আমি বলেছি, যেভাবে রাজ্যের আগের মুখ্যমন্ত্রী মানুষের ক্ষমতা নিয়ে চাকরি বিক্রি করেছিল, দুর্নীতি করেছিল, এই শুভেন্দু অধিকারীদের মিটিং-মিছিল করতে দিতেন না। একই কৌশলে পুলিশমন্ত্রী হয়ে বিরোধীদের উপর অত্যাচার চালাচ্ছেন।”