Type Here to Get Search Results !

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হলো

 প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হলো 



  এখন পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে সেভাবে কোনো আক্রমন ও ডিম থেরাপি ছেলেনি ঠিকই কিন্তু স্বস্তি পাচ্ছে না কলকাতা পুলিশ তাই তাঁর বাড়িকে আরও সুরক্ষিত করে তোলা হলো। বসল লোহার ব্যারিকেড। যদিও, বাড়ির সামনে আগে থেকেই ছিল লোহার ব্যারিকেড। এবার সেই ব্যারিকেডের উচ্চতা আরও বাড়ানো হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আরও উঁচু করা হয়েছে রেলিং। কেন হঠাৎ এই ব্যবস্থা? বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই দলের নেতা-কর্মীদের বিক্ষোভ ও জনরোষের মুখে পড়তে হয়েছে। কোথাও ‘চোর-চোর’ স্লোগান, কোথাও আবার ডিম ছোড়ার ঘটনা সামনে এসেছে। মমতার বাড়ির সামনেও আগে ডিম হামলার অভিযোগ উঠেছে।  সেই পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে জুন মাসে অস্থায়ী ভিউ কাটার বা দৃশ্যরোধক দেওয়াল বসানো হয়েছিল। সূত্রে খবর, তৃণমূল নেত্রীর বাড়ির সামনের নিরাপত্তার দায়িত্বে থাকা ডিরেক্টর সিকিউরিটির তরফেই ভিউ কাটার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার সেই ভিউ কাটারের সামনের অংশে লোহার কাঠামো আরও উঁচু করা হল।


  ভিউ কাটার থেকে সামনে লোহার কাঠামো বসানো হয়েছে। বলা ভালো বাড়ানো হয়েছে। নীচের অংশে একটা লোহার ব্যারিকেড আগেই ছিল। তার উপরের অংশ ফাঁকা ছিল। সেখানেই নতুন করে লোহার ব্যারিকেড বসানো হয়েছে। উল্লেখ্য, এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বের হওয়ার সময় আচমকাই ডিম হামলার মুখে পড়েছিলেন কুণাল ঘোষ। অভিযোগ, কালো পোশাক পরা এক যুবক তাঁর সামনে এসে মাথা লক্ষ্য করে ডিম ছুড়ে মারে। এই ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.