Type Here to Get Search Results !

এ মাসের ৩০ তারিখের মধ্যে সমস্ত মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী

 এ মাসের ৩০ তারিখের মধ্যে সমস্ত মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী 



  কালীপুজোর মাসের রাজ্য সরকারি কর্মচারীদের একাংসের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী।চলতি মাস অর্থাৎ নভেম্বরের ৩০ তারিখের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে বলেন যে রাজ্যের সরকারি কর্মী ও পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা আগামী ৩০ নভেম্বরের মধ্যে দিয়ে দেওয়া হবে। চার হাজার কোটি টাকা এখনও বাকি। সেই টাকাই দিয়ে দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। 


   তিনি বলেন, “সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল, তাতে ১২ হাজার কোটি টাকা প্রাপ্য ছিল। আরও ৪ হাজার কোটি টাকায় লাগবে। সুপ্রিম কোর্টের অর্ডার মানছি। টাইম প্রপারলি দেওয়া হয়নি। ৩০ নভেম্বরে বকেয়া টাকা দিয়ে দেব। এটা তাদের প্রাপ্য”। আগামিকাল ৫০ লক্ষের বেশি কৃষককে অর্থ দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। সপ্তম পে কমিশন নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। বলেন, “আগামী দিনে সপ্তম পে কমিশনের কাজ হবে। কমিশনের সুপারিশ পেলে এই অর্থবর্ষেই আমরা সপ্তম পে কমিশনের কাজ শুরু করে দেব।”প্রসঙ্গত, রাজ্যের মন্ত্রিসভা ইতিমধ্যেই সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে। এই কমিশনে রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি পৌরসভা, পঞ্চায়েত, বোর্ড এবং সরকারি স্কুল ও কলেজের শিক্ষক-অশিক্ষক কর্মচারীরাও অন্তর্ভুক্ত থাকবেন। অন্যদিকে, সম্প্রতি সরকার মহার্ঘ ভাতা-ও ২০ শতাংশ বৃদ্ধি করে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার মধ্যে ব্যবধান অনেকটা কমিয়ে দিয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.