Type Here to Get Search Results !

মতুয়াগড় ঠাকুরবাড়ি গেলেন মুখ্যমন্ত্রী - তাঁকে নিজের হাতে রান্না করে খাওয়ালেন শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা

 মতুয়াগড় ঠাকুরবাড়ি গেলেন মুখ্যমন্ত্রী - তাঁকে নিজের হাতে রান্না করে খাওয়ালেন শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা 



  মুখ্যমন্ত্রী সরকার গঠনের পরে এই প্রথম গেলেন ঠাকুর নগরে। ঠাকুরবাড়িতে আন্তর্জাতিক গোঁসাই সম্মেলনে যোগ দিলেন তিনি। তার আগে ঠাকুরবাড়ির মন্দিরে পুজো দিলেন তিনি। ঘণ্টা বাজিয়ে প্রদীপ দিয়ে আরতি করেন। সঙ্গে ছিলেন শান্তনু ঠাকুর (Shantanu Thakur) ও তাঁর স্ত্রী তথা বিধায়ক সোমা ঠাকুর (Soma Thakur) । জানা গিয়েছে, এরপর শান্তনুর বাড়িতে মধ্যাহ্নভোজে সারবেন। মুখ্যমন্ত্রীর জন্য নিজের হাতে রান্না করেছেন শান্তনুর স্ত্রী। জানেন মেনুতে কী কী রয়েছে? সকাল থেকেই রান্নাঘরে তোরজোড় চলছে। রান্নায় নিজেই হাত লাগিয়েছেন শান্তনু ঠাকুরের স্ত্রী। তিনি জানিয়েছেন, সব নিজের হাতে রান্না করেছেন। মুখ্যমন্ত্রীর জন্য রয়েছে ঠাকুরবাড়ি স্পেশ্যাল চিংড়ি পিঠে। আর কী কী রয়েছে মেনুতে, দেখে নিন।


  ভাত উচ্ছে ভাজা বেগুন ভাজা পমফ্রেট মাছ চিংড়ির মালাইকারি মটন দেশি মুরগির ঝোল চিংড়ি দিয়ে মোচা ঠাকুরবাড়ির বিশেষ পদ- চিংড়ি পিঠে ইলিশ ভাপা ইলিশ ভাজা দই মিষ্টি। জানা গিয়েছে, ঠাকুরবাড়িতে পুজো দেওয়ার পর প্রথমে ঠাকুরনগরে সভা করবেন শুভেন্দু অধিকারী। তারপর সেখান থেকে শান্তনু ঠাকুরের বাড়িতে গিয়ে মধ্যাহ্নভোজ সারবেন। তারপর বিকেলে কলকাতার উদ্দেশে রওনা দেবেন তিনি। ঠাকুরমন্দিরে তিন গোঁসাই ঠাকুরকে বরণ করার পর মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “আগের মুখ্যমন্ত্রী কোনওদিন মতুয়াদের কথা ভাবেনি। নাগরিকত্ব দেওয়ার কথা ভাবেননি। মতুয়াদের আশীর্বাদেই আমি মুখ্যমন্ত্রী হয়েছি। আজ এখানে সেবা কার্য করতে এসেছি।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.