Type Here to Get Search Results !

প্রিয়রঞ্জনের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে নেই দীপা

 প্রিয়রঞ্জনের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে নেই দীপা



  বহু বছরের চেষ্টার পরে অবশেষে রাজ্য কংগ্রেস কলকাতার বিবাদী বাগে স্থাপন করলেন প্রিয়রঞ্জন দশমুন্সির মূর্তি। কিন্তু আশ্চর্যর বিষয় সেই অনুষ্ঠানে দেখা গেলো না দীপা দশমুন্সীকে। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিবাদী বাগে বসানো হয়েছে জনপ্রিয় নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি। শুক্রবার সেই অনুষ্ঠান ঘিরে শহরে এক নজিরবিহীন রাজনৈতিক সম্প্রীতির ছবি ফুটে উঠেছে। কিন্তু তাতে তালও কেটেছে। এই অনুষ্ঠানে দেখা যায়নি প্রিয়পত্নী দীপা দাশমুন্সি ও তাঁদের পুত্র মিছিল ওরফে প্রিয়দীপকে। ছিলেন না প্রিয় ও দীপা ঘনিষ্ঠ জলপাইগুড়ির কংগ্রেস নেতা পার্থ ভৌমিকও। তাঁদের এই অনুপস্থিতির কারণ নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও এমন স্পর্শকাতর বিষয় নিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কার্যত মুখে কুলুপ এঁটেছে। দীপা দাশমুন্সি এই মুহূর্তে কেরলের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেত্রী। কংগ্রেস হাইকমান্ড তাঁকে এই দায়িত্ব দিয়েছে। সেই কারণে দীপাকে অধিকাংশ সময় কাটাতে হচ্ছে কেরলে।


  এই ব্যস্ততার কারণেই তিনি শুক্রবার কলকাতার অনুষ্ঠানে আসতে পারেননি বলে দাবি প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তীর। তাঁর কথায়, “দীপাদিকে বলেছিলাম আজকের অনুষ্ঠানের কথা। কিন্তু কেরলের দায়িত্ব পাওয়ার পর থেকে তাঁর দিল্লি-কেরল, দিল্লি-কেরল চলছে। তাই জানিয়েছিলেন যে হয়ত আসতে পারবেন না।” তবে তাঁর এই বয়ানেই চর্চা থেমে থাকেনি। রাজনৈতিক মহলে একাংশের বক্তব্য, প্রিয়রঞ্জনের এই মূর্তি স্থাপনের গোটা পরিকল্পনা আসলে সদ্য দলবদলকারী উত্তর কলকাতার দাপুটে নেতা সন্তোষ পাঠক। যিনি ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাই সরাসরি থাকতে না পারায় এদিনের অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব তিনি দিয়েছিলেন নিজের ঘনিষ্ঠ নেতা অমিতাভ চক্রবর্তীকে। প্রিয়রঞ্জনের নামে এত বড় অনুষ্ঠান, তাই প্রদেশ কংগ্রেসের তরফে কেউ সন্তোষ-অমিতাভ যোগ নিয়ে কোনও আপত্তি তোলেননি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.