বিজেপির 'সংবিধান গৌরব' অনুষ্ঠানে যোগ দিতে অমিত শাহ আসছেন কলকাতায়
আবার অমিত শাহ আসছেন কলকাতায়। বিজেপি সরকার গঠনের আগে ও পরে দেশের স্বরাষ্ট্রেমন্ত্রী অমিত শাহ বার বার করেই রাজ্যে এসে মানুষের জন্য বার্তা দিয়ে যাচ্ছেন। ২৬ নভেম্বর, ১৯৫০। স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। দেশজুড়ে সংবিধান দিবস পালিত হয় এই দিনেই। সরকারি স্তরেই নয়, বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও এই দিনটি পালিত হয়। বিজেপি এ বছর এক সপ্তাহ ধরে গোটা রাজ্যে সপ্তাহব্যাপী ‘সংবিধান গৌরব’ দিবস কর্মসূচি পালন করছে। বৃহস্পতিবার থেকেই পশ্চিমবঙ্গে সংবিধান দিবস কর্মসূচি শুরু করেছে বিজেপি। এক সপ্তাহ ব্যাপী এই অনুষ্ঠানে যোগ দিতেই কলকাতায় আসছেন বলে বিজেপি সূত্রে খবর।
উল্লেখ্য, রাজ্য সরকার বা রাজ্য বিজেপির তরফ থেকে এখনও পর্যন্ত শাহের এই সফর সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কিন্তু বিজেপি সূত্রে দাবি করা হয়, এই সফরের বার্তা এসেছে দিল্লি থেকে। ৩০ নভেম্বর, কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে ‘সংবিধান গৌরব’ কর্মসূচিতে যোগদানের কথা। বলে রাখা ভাল, ৩০ নভেম্বর সংসদে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। ওই দিন সংসদে অনিবার্য উপস্থিত থাকার কথা অমিত শাহের। এই বিশেষ অধিবেশনের কারণে পূর্ব নির্ধারিত বঙ্গ সফরের সূচি বদলে পারে কি না, তা নিয়ে প্রশ্ন থাকছেই।
