Type Here to Get Search Results !

সজ্জল জিন্দল প্রশংসা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধুদেব ভট্টাচার্যর - জানালেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

 সজ্জল জিন্দল প্রশংসা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধুদেব ভট্টাচার্যর - জানালেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 



  বুধবার নবান্নে সজ্জল জিন্দল দেখা করেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। রাজ্যে নতুন শিল্প নিয়ে তাঁদের মধ্যে কথা হয়। অম্বানী-আদানির পর এবার রাজ্যে আসছে জিন্দল গোষ্ঠী। বিপুল বিনিয়োগের সম্ভাবনা। আজই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সজ্জল জিন্দল। তাঁর সঙ্গে দেখা করার পর কী বললেন মুখ্যমন্ত্রী? শিল্পপতি সজ্জন জিন্দাল আজ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে এ দিন মুখ্যমন্ত্রী বলেন, “বড় বিনিয়োগকারী উনি। আগামী জানুয়ারিতে ভূমিপুজো হবে। আমি চাকরির কথা বলেছি।মেদিনীপুর মেডিক্যাল কলেজের দায়িত্ব নেবেন উনি। মন্দির সংস্কার করতে চান, তাই কিছু লিস্ট দিচ্ছি।”


  সজ্জল জিন্দল যে রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা করেছেন, সে কথাও উল্লেখ করেন তিনি। বলেন, “সজ্জন জিন্দাল বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা করেছেন। বুদ্ধবাবু ভালো মানুষ ছিলেন, এমন বলেছেন তিনি।” এর পাশাপাশি রাজ্যের রাজস্ব বৃদ্ধি নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এখন পুলিশ কাজ করছে। প্রায় ৪ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে। সারা বছরের রেভিনিউ ৮ হাজার কোটি টাকা হবে। এটা আগেও উঠেছে, কিন্তু রাজ্যের কোষাগারে আসেনি। বরং দায়িত্ব থাকা ব্যক্তির কাছে গিয়েছে। বেনামে জমি কিনেছে। সেটা আমরা বের করেছি। এটা ভুল করে ফেলে গিয়েছে।” অন্যদিকে, ডায়মণ্ড হারবারে মমতা তৃণমূলের পার্টি অফিস থেকে কোটি টাকা উদ্ধার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “এরা কারা, সবাই জানে। ডেইলি রোজগার ছিল এটা। কিং পিনের ১ ঘণ্টার রোজগার ছিল। রাজস্ব লুঠ হয়েছে। ভারতবর্ষের বাইরে সেই টাকা পাঠিয়েছে। পুলিশ কাজ করছে।অর্থ উদ্ধার হচ্ছে। উত্তরবঙ্গে গোডাউন থেকে সুপারি, অবৈধ তেল উদ্ধার হয়েছে। ব্যবস্থা নেওয়া হবে।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.