Type Here to Get Search Results !

কিমের চেয়ারে কী বসতে চলেছে তার ছোট কন্যা?

আন্তর্জাতিক কিমের চেয়ারে কী বসতে চলেছে তার ছোট কন্যা?
উত্তর কোরিয়ার একছত্র আধিপতি কিম জং উন। কিন্তু কিমের শরীর ভালো যাচ্ছে না। ওজন প্রায় ১৪০ কেজি। প্রচুর ধুম পান করার কারণে শরীরে বাসা বেঁধেছে একাধিক রোগ। এই অবস্থায় স্বাভাবিক প্রশ্ন, এর পরে কে দায়িত্বে নেবে উত্তর কোরিয়ার? এ ক্ষেত্রে গুঞ্জন যে কিম ইতিমধ্যে তার ছোট মেয়েকে তৈরী করে নিয়েছে। কিমের কন্যার নাম কিম জু অ্যা। ব্যক্তিগত বিষয়কে লোকচক্ষুর আড়ালে রাখা জু’র বয়স নিশ্চিত করা হয়নি। দেশটির উত্তরসূরি হিসাবে এখন থেকেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাকে। বাবা কিমের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় জু’কে। জু ইতিমধ্যে প্রশাসনিক অনেক কাজ দেখা শুরু করেছে। দক্ষিণ কোরিয়ার সংসদ-সদস্য লি সিওং-কুইউন বলেন, ‘পিয়ংইয়ং কিম জু অ্যাকে স্পষ্ট উত্তরাধিকারী হতে শেখাচ্ছে, বিষয়টি ইঙ্গিত করছে যে তিনি সম্ভবত উত্তরসূরি।’ ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের (এনআইএস) সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে বিবৃতিতে এ কথা বলেন তিনি। তিনি আরও বলেছেন, কিমের শারীরিক অবস্থা এখন আর আগের মতো নেই। দিন দিন তার ওজন বেড়েই যাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশটির উত্তরাধিকার হিসাবে জু’কে তৈরি করা হচ্ছে। এছাড়াও জু’কে তার বাবার সঙ্গে অধিকাংশ সময় সামরিক কার্যকলাপ ও মহড়া তদারকি করতে দেখা গেছে। প্রশ্ন হচ্ছে, তিনিও কী বাবার মতো যুদ্ধপ্ৰিয় মানুষ হবেন, না শান্তির পথে হেঁটে দক্ষিণ কোরিয়ার সঙ্গে শান্তি স্থাপন করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.