Type Here to Get Search Results !

বাঁক নিয়ে বের হলেও তাদের আর বাবার মাথায় জল দেওয়া হলো না

অফবিট বাঁক নিয়ে বের হলেও তাদের আর বাবার মাথায় জল দেওয়া হলো না
ধর্মপ্রাণ বাঙালির কাছে শ্রাবণ মাসের একটা আলাদা মহাত্ম আছে। সেই কারণেই শ্রাবণ মাসে বহু মানুষ তারকেশ্বরে বাঁক নিয়ে যান বাবার মাথায় জল দিতে। কিন্তু ভাগ্য তাদের বিরূপ ছিল। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই থেকে ৯ জন পুণ্যার্থীর একটি দল তারকেশ্বরের শ্রাবণী মেলায় যাওয়ার জন্য বেরিয়েছিল। অনেকেই রীতি অনুযায়ী তারকেশ্বরে শিবের মাথায় গঙ্গা জল ঢালতে যাওয়ার আগে বৈদ্যবাটির নিমাইতীর্থ ঘাটে যান। ওই ঘাট থেকেই জল তুলে নিয়ে যান তাঁরা। সেই মতো সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে বৈদ্যবাটি যায় ক্ষীরপাইয়ের ওই দলটি। স্নান সেরে হোটেলে খাবার সময় ঘটে বিপত্তি। হঠাৎ দোকানের ছাদের চাঙড় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাঁদের মাথায়। মাথা ফেটে রক্ত বেরতে শুরু করে তিন জনের। ঘটনায় আহত হন ছয় পুণ্যার্থী। তড়িঘড়ি আহতদের শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মাথায় সেলাই পড়ে একজনের। বাঁক নিয়ে বেরলেও কারও তারকেশ্বরে যাওয়া হয়নি। বুবাই বাগ নামে এক পুণ্যার্থী বলেন, বাবা নিশ্চই চান নি, তাই আমাদের এ বছর আর যাওয়া হলো না। এই ঘটনায় সকলেই খুবই মর্মহত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.