ভারত চিন সীমান্ত সমস্যায় কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত - জয়শংকর
জুলাই ২৯, ২০২৪
0
ভারত চিন সীমান্ত সমস্যায় কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত - জয়শংকর
বিশ্বের অবস্থানগত পরিস্থিতির পরিবর্তন ঘটছে। এই মুহূর্তে ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও আমেরিকা মিলে তৈরি হয়েছে ‘কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ’বা কোয়াড গোষ্ঠী। সোমবার থেকে জাপানের টোকিওতে শুরু হয়েছে কোয়াড দেশগুলোর বিদেশমন্ত্রীদের বৈঠক। এই সম্মেলনে যোগ দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। রয়েছেন জাপান ও অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী ইয়োকো কামিকাওয়া ও পেনি ওং। সোমবার এই সম্মেলনের ফাঁকেই সাংবাদিকদের মুখমুখী হন জয়শংকর। তিনি ভারত ও চিনের সীমান্ত সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের হাতক্ষেপ ভারতের পছন্দ নয়।
প্রসঙ্গত বারবার লাদাখ ও অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করেছে বেজিং। যা নিয়ে বিরোধ বেড়েছে দিল্লির সঙ্গে। কিন্তু এই সীমান্ত সংঘাত একান্তই দুদেশের বিষয়। এই সমস্যা সমাধানে তৃতীয়পক্ষের হস্তক্ষেপ বা মতামতের প্রয়োজন নেই ভারতের। ভারতের সঙ্গে চিনের সীমান্ত সংঘাত নিয়ে একাধিকবার মুখ খুলেছে আমেরিকা। মতামত দিয়েছে রাশিয়া-সহ একাধিক দেশ। কিন্তু যেকোনও সমস্যার সমাধান পারস্পরিক আলোচনা ও কূটনৈতিক বৈঠকের মাধ্যমেই করাতে বিশ্বাসী দিল্লি। এদিন সেকথা মনে দিয়েই জয়শংকর বলেন, “ভারত ও চিনের মধ্যে কোনও ইস্যু বা সমস্যা যাই থাকুক না কেন, আমার মনে হয় সেটা নিয়ে দুটো দেশেরই কথা বলা উচিত। যৌথভাবে তার সমাধানের পথ খুঁজে বের করা হবে আমাদের।”
Tags
