পাকিস্তানে আবার জ্বলছে আগুন - নিহত অন্তত ৪৩ জন
জুলাই ৩০, ২০২৪
0
পাকিস্তানে আবার জ্বলছে আগুন - নিহত অন্তত ৪৩ জন
পাকিস্তানে শান্তি কিছুতেই ফিরে আসছে না। একেই প্রবল আর্থিক সংকটে পাকিস্তান। তার মধ্যে বিভিন্ন আঞ্চালিক বিদ্রোহ। পাকিস্তান অবজারভার বলছে, কুররম জেলায় দুটি উপজাতী গোষ্ঠীর মধ্যে বিরোধ সমাধানের জন্য উপজাতীয় প্রবীণরা এবং সরকারের প্রচেষ্টার মধ্যেই এ সংঘর্ষ এবং হতাহতের সংখ্যা বেড়ে চলেছে। পাকিস্তানের উত্তর-পশ্চিমে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররম জেলায় উপজাতীয় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে পৌঁছেছে। এছাড়া ১৭০ জনেরও বেশি আহত হয়েছেন। সরকার আপ্রাণ চেষ্টা করেও গন্ডগোল নিয়ন্ত্রনে আনতে পারছে না।
পাকিস্তান সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, একটি জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে গত ২৪ জুলাই এ সংঘর্ষ শুরু হয়। যা পরে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং এতে জেলার প্রধান সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়। সংঘর্ষের ঘটনায় জেলার সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাজারগুলো বন্ধ রাখা হয়েছে এবং প্রধান সড়কগুলোতে যান চলাচল স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, রাস্তাঘাট বন্ধ থাকায় এলাকায় খাদ্য ও ওষুধের ঘাটতি দেখা দিয়েছে।
Tags
