Type Here to Get Search Results !

তুরস্কের সব পথ কুকুরদের নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে

অফবিট তুরস্কের সব পথ কুকুরদের নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে
'পথ কুকুর' এখন সমস্ত বিশ্বের কাছে একটা জ্বলন্ত সমস্যা। পথ কুকুরের সংখ্যা বেড়েই চলেছে। অসুবিধায় পড়ছে জনজীবন। এই অবস্থায় তুরস্কের সরকার একটা খুবই মানবিক নিয়ম চালু করেছে। দেশের প্রায় ৪০ লাখ বেওয়ারিশ কুকুরকে রাস্তা থেকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে পাঠাতে আইন পাস করেছে তুরস্ক। আজ মঙ্গলবার দেশটির সংসদে অনুমোদিত আইনে বলা হয়েছে, দেশের সব বেওয়ারিশ কুকুরকে রাস্তা থেকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে পাঠানো হবে। সঙ্গে এটাও বলা হয়েছে, যদি কোনো কুকুর হিংস্র আচরণ করে বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, তবে সেটিকে মেরে ফেলা হবে। পশু প্রেমীরা এই নিয়ে আপত্তি তুললে, তাদের বোঝানো হয়েছে যে এমন কুকুর থাকলে অন্যান্য কুকুরগুলোর ক্ষতি হবে। তুরস্কের সরকারি সূত্রে জানা গেছে, তুরস্কে বর্তমানে কুকুরদের জন্য যে আশ্রয়কেন্দ্র রয়েছে, তার ধারণক্ষমতা ১ লাখ ৫ হাজার। তাই আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং পশু পুনর্বাসন সেবার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে বাজেটের দশমিক ৩ শতাংশ বরাদ্দ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।বিতর্কিত এই আইন প্রস্তাব করেছিল প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের একে পার্টি। প্রস্তাবের পর থেকেই বিতর্কের মুখে পড়ে এই আইন। পশুপ্রেমীদের মতে, কুকুরগুলোকে খোজা করে তাদের সংখ্যা নিয়ন্ত্রণ করা বেশি কার্যকর হতে পারে। তবে এবার সরকার কুকুরদের নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে যেতে বদ্ধ পরিকর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.