এবার রাষ্ট্রপতি নিয়োগ করতে চলেছেন ৯টি রাজ্যের নতুন রাজ্যপাল
জুলাই ২৮, ২০২৪
0
এবার রাষ্ট্রপতি নিয়োগ করতে চলেছেন ৯টি রাজ্যের নতুন রাজ্যপাল
রাজ্যপাল দ্রৌপদী মুর্মু এবার নতুন অধ্যায় শুরু করলেন। ভারতের ৯টি রাজ্য পেলো নতুন রাজ্যপাল। বদল হল ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, তেলঙ্গানা, পঞ্জাব, ছত্তীসগঢ়, অসম, রাজস্থান, সিকিম, মেঘালয় ও পুদুচেরির রাজ্যপাল। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হচ্ছেন বিজেপির বর্ষীয়ান নেতা সন্তোষ গাঙ্গোয়ার। কংগ্রেস শাসিত তেলেঙ্গানায় পরবর্তী রাজ্যপাল হচ্ছেন ত্রিপুরার প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা জিষ্ণুদেব ভার্মা। মহারাষ্ট্রের পরবর্তী রাজ্যপাল হতে চলেছেন সিপি রাধাকৃষ্ণান। এতদিন ঝাড়খণ্ডের রাজ্যপালের পদ সামলেছেন তিনি। এছাড়াও তেলঙ্গানার রাজ্যপাল পদের অতিরিক্ত দায়িত্ব ছিল তার কাঁধে।
এছাড়াও তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি কোয়েম্বাটুর থেকে দু’বার লোকসভা সাংসদ হয়েছেন। আপ শাসিত পঞ্জাবের রাজ্যপাল হচ্ছেন গুলাব চন্দ কাটারিয়া। এছাড়াও চন্ডীগঢ়ের অ্যাডমিনিস্ট্রেটর পদের দায়িত্বে থাকবেন তিনি। এতদিন অসমের রাজ্যপাল ছিলেন তিনি। ছত্তীসগঢ়ের পরবর্তী রাজ্যপাল হচ্ছেন রমেন ডেকা। তিনি অসমের বিজেপির প্রাক্তন সাংসদ। মহারাষ্ট্র বিধানসভার প্রাক্তন স্পিকার রাজস্থানের পরবর্তী রাজ্যপাল হচ্ছেন হরিভাও কিষাণ রাও বাগদে। সিকিমের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ও পি মাথুর। রাজস্থান বিজেপির বর্ষীয়ান নেতা তিনি।
