Type Here to Get Search Results !

ছেলে ও ছেলে বৌয়ের হাতে মৃত্যু ৬০ বছরের বৃদ্ধা মায়ের

ছেলে ও ছেলে বৌয়ের হাতে মৃত্যু ৬০ বছরের বৃদ্ধা মায়ের
কোলকাতার মহেশতলার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। এলাকার মানুষ তীব্র ক্ষোভ উগ্রে দেয় ছেলে ও ছেলে বৌয়ের বিরুদ্ধে। মহেশতলায় জঙ্গল থেকে উদ্ধার বৃদ্ধার দেহ। আটক ছেলে-বৌমা। মৃতার নাম প্রভা নাথ (৬০)। প্রতিবেশীদের অভিযোগ, দীর্ঘদিন থেকে বাড়ি নিয়ে ছেলের সঙ্গে ঝামেলা চলছিল ওই প্রৌঢ়ার। ছেলে-বৌমা মিলে প্রায়শই তাঁর গায়ে হাতও তুলত বলে অভিযোগ। প্রভা দেবীর আরও এক মেয়ে রয়েছে। তিনি পড়াশোনার সূত্রে বাইরে থাকেন। ওই পরিবারে নিত্য ঝামেলা লেগে থাকতো মায়ের সঙ্গে ছেলে ও ছেলে বৌয়ের - এমনি অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এলাকার মানুষের ধারণা শুক্রবারই ওই দুজন মিলে খুন করে তার মাকে। মূল গন্ডগোল সম্পত্তি নিয়ে বলেই জানা যায়। তারপর দেহ প্যাকিং করে বাড়ির পাশে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখে। শনিবার রাতে ঘটনার কথা জানাজানি হয়। খবর যায় পুলিশের কাছে। খবর পেতেই এলাকায় যায় মহেশতলা থানার পুলিশ। শুরু হয় তল্লাশি। জঙ্গলের মধ্যে থেকে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দ্রুত নিয়ে যাওয়া হয় বেহালা বিদ্যাসাগর হাসপাতালে। যদিও সেখানে ডাক্তারেরা জানায় অনেক আগেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার। আটক করা হয় বৃদ্ধার ছেলে-বৌমাকে। কী কারণে, কীভাবে মৃত্যু তা নিশ্চিত হতে চাইছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.