Type Here to Get Search Results !

মোদী যাচ্ছেন ইউক্রেন - সঙ্গে থাকছে শান্তির বার্তা

আন্তর্জাতিক মোদী যাচ্ছেন ইউক্রেন - সঙ্গে থাকছে শান্তির বার্তা
সদ্য রাশিয়া ভ্রমণ করে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। কিন্তু প্রশ্ন উঠেছে, বিবাদমান দুই দেশে গিয়ে মোদী কি বার্তা দেবেন। সূত্রের খবর ইতিমধ্যে রুশ প্রেসিডেন্টকে তিনি শান্তির বার্তাই দিয়েছেন। এবার যাচ্ছেন ইউক্রেন। রাশিয়া সফরের পর এবার ইউক্রেন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগস্ট মাসেই এ সফর হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। শনিবা র এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর নরেন্দ্র মোদি প্রথমবারের মতো ইউক্রেন সফরে যাচ্ছেন। স্বাভাবিক কারণেই সকলে তাকিয়ে আছে ইউক্রেনে মোদী কোন বার্তা দেবেন - সেই দিকে। একটা বিষয় খুবই স্পষ্ট। ভারত চিরন্তন শান্তির দেশ। বুদ্ধ থেকে চৈতন্য, গুরু ননক থেকে রামকৃষ্ণ মৈত্রী ও শান্তির বার্তায় প্রচার করেছেন। চলতি বছরেই মোদি টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন। এরপর মাসখানেক আগে ইতালিতে জি-৭ সামিটে অংশ নেওয়ার এক ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় অংশ নেন। এ সময় মোদি নির্বাচনে জয়লাভের জন্য জেলেনস্কি তাকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তখন মোদিকে ইউক্রেন সফরের আমন্ত্রণও জানান জেলেনস্কি। সূত্রের খবর, সেই আমন্ত্রণ রক্ষা করতেই তিনি ইউক্রেন যাচ্ছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.