Type Here to Get Search Results !

স্মৃতি শক্তি অটুট রাখতে হলে আপনাকে খেতেই হবে কয়েক প্রকার রস

স্বাস্থ্য সংবাদ স্মৃতি শক্তি অটুট রাখতে হলে আপনাকে খেতেই হবে কয়েক প্রকার রস
আধুনিক সভ্যতার অন্যতম দুটি উপসর্গ - পরিবেশ দূষণ ও মানসিক ট্রেস। পরিবেশ দূষনের কারণে চলে আসে প্রচুর শারীরিক অসুক আর মানসিক ট্রেসে কারণে হয় স্মৃতি শক্তির বিপর্যয়। যদিও ট্রেস ছাড়াও অন্যান্য কিছু কারণেও মানুষ হারাচ্ছে স্মৃতি শক্তি। তাই বলে বিজ্ঞান তো আর হাত গুটিয়ে বসে থাকতে পাড়ে না। তারাও প্রতি নিয়ত চালিয়ে যাচ্ছে এই নিয়ে গবেষণা। গবেষণায় প্রমাণিত হয়েছে কয়েক ধরনের জুস বা রস খেলে স্মৃতি শক্তি সহজে হারাবে না। সেই তালিকায় প্রথমেই আছে - * বিটরুটের রস - মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে বিটের জুস। এই পানীয় মস্তিষ্কের কোষে পুষ্টি ও অক্সিজেন প্রদান করে এবং ব্রেনের কার্যকারিতা বাড়িয়ে তোলে। নিয়মিত না হলেও মাঝে মাঝে বিটরুটের রস পান করতে পারলে সহজে স্মৃতি শক্তি হারিয়ে যাবে না। এছাড়াও গবেষণায় দেখা গেছে- * কালো আঙুরের রসে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ব্রেনের কার্যকারিতা ও স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। * ব্লুবেরির রস অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এই পানীয় স্মৃতিশক্তি ধরে রাখার ক্ষমতা বাড়িয়ে তোলে। ব্লুবেরির রস খেলে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি লোপ পায় না। * কমলালেবুর রসে ভিটামিন সি রয়েছে, যা মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে। ব্রেন ফগ কমাতে এবং নিউরোট্রান্সমিটার উৎপাদন বাড়াতে সাহায্য করে কমলালেবুর রস। এই পানীয় মস্তিষ্কের অক্সিডেটিভ স্ট্রেস কমায়। * বেদানার রস রক্তে লোহিত কণিকার পরিমাণ বৃদ্ধি করে। একইসঙ্গে মস্তিকের স্বাস্থ্য উন্নত করে। মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে বেদানা। সেই কারণে মাঝে মাঝে খাদ্য তালিকায় এই পানীয় রাখার চেষ্টা করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.