Type Here to Get Search Results !

মাটির টব' না 'প্লাস্টিকের টব' - বিতর্ক চলেছে অনেকদিন

'মাটির টব' না 'প্লাস্টিকের টব' - বিতর্ক চলেছে অনেকদিন
স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা, শাশ্বতী চ্যাটার্জী : এখন মানুষ অনেক পরিবেশ সচেতন। ফলে অনেকেই বাড়ির ছাদে বা ব্যালকোনোতে টবে বিভিন্ন গাছ লাগাচ্ছেন। কিন্তু কোন ধরনের টব ভালো - মাটির না প্লাস্টিকের? তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বর্তমান এ সময়ে বহু ব্যস্ততার মাঝেও শখের ছাদ বাগান তৈরি একটা নেশায় পরিণত হয়েছে। তবে মোটেও সহজ কাজ নয়। যদিও ইচ্ছে আর ভালোলাগা এক হলে, কোন কাজই অসাধ্য নয়।বাগান তৈরি বেশ ধৈর্যের ফসল। শুরু থেকে দিতে হয় একের পর এক ধৈর্যের পরীক্ষা। যারা বাগান তৈরি করেছেন, এর কদর তারাই বোঝে। শিশু গাছ থেকে ধীরে ধীরে পাকাপোক্ত গাছ। তাতে ফসল বা ফুল ফলানো মোটেও সহজ নয়। তার ওপর বনসাই বা কলম করা আরও কঠিন।প্রতিটা ক্ষেত্রেই দক্ষতার প্রয়োজন। করতে করতেই মানুষ শিখে নেয় গাছ তৈরির পদ্ধতি। ধীরে ধীরে গাছ নিয়ে ওঠা বসা আর ভুল ভ্রান্তির মাধ্যমে অভিজ্ঞতা সঞ্চয়। অনেক সময় ভুল হতে হতে শিক্ষা বা জ্ঞান লাভ। বাগান শুরুতেই এমনই বহু ঘটনার সাক্ষী হতে হয়েছে বাগান মালিকদের। তবে গাছ লাগিয়ে তার লালন পালন ও সতর্কতা তো রয়েছে। সেই সঙ্গে টবেরও গুরুত্ব রয়েছে অসীম। সেই দিক থেকে এক কথায় মাটির টবের বিকল্প নেই। গাছের স্বাস্থ্য সুরক্ষিত নয় প্লাস্টিক বা অন্য টবে, এমনটাই জানাচ্ছেন ছাদ বাগানে অভিজ্ঞ মানুষ। মাটির টব একটু দাম বেশি দিয়ে কিনতে হলেও গাছের পক্ষে ভাল। কদরের গাছে প্লাস্টিক টব লাগানোই বৃথা বলেও মনে করেন অনেকেই। এ প্রসঙ্গে অভিজ্ঞতা শেয়ার করলেন ৮০ বছর বয়সী নিরঞ্জন কুমার। যিনি ছাদ বাগানের সঙ্গে দীর্ঘদিন যুক্ত। তিনি বললেন, মোটেও গাছের পক্ষে উপযোগী নয় প্লাস্টিক বা অন্য কোনও টব। মাটির টবের বিকল্প নেই। গাছ রোদে পড়ে এমন স্থানে রাখা হয়। প্লাস্টিক টবে সরাসরি রোদ পড়ে গরম হয়। টবের ভিতরের অংশে গাছের কচি শিকড় টবের গায়ে লেগে থাকে। প্লাস্টিকের টব গরম হওয়ার ফলে সেই শিকড়ে ক্ষতি হয়। কিন্তু মাটির টবের ক্ষেত্রে এমনটি হয় না। তাই রোদে যে গাছ থাকবে তা অবশ্যই মাটির টবে দেবেন। আর যেখানে বেশি রোদ পরে না,সেখানে খুব প্রয়োজন হলে প্লাস্টিকের টব ব্যবহার করতে পারেন।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.