Type Here to Get Search Results !

৫০ বছরের অভিনেত্রী,তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮৬২ কোটি টাকা

বিনোদন ৫০ বছরের অভিনেত্রী,তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮৬২ কোটি টাকা
স্বাভাবিক কারণেই প্রশ্ন জেগেছে মনে, যাঁর এই বিপুল সম্পত্তি তিনি কে? প্রথমেই জানিয়ে রাখি, তিনি কিন্তু আলিয়া, দীপিকা , প্রিয়াঙ্কা চোপড়াও নন। তিনি বলিউড অভিনেত্রীর সবার সেরা৷ শুধুমাত্র রূপে নন, অভিনয় গুণে তিনি খুব জনপ্রিয়৷ নিজের ঘর ঠিকভাবে সামলে উঠতে পারছেন না ঠিকই, কিন্তু এখনও নিজের টপ পজিশন ধরে রেখেছেন বলিউড অভিনেত্রী৷ জানেন তিনি কে? আসলে তিনি সকলকে অবাক করেছেন, তাঁর রূপ, গুণ ও সম্পত্তিতে। তিনিই বাচ্চন পরিবারের অংশ ছিলেন এক সময়। বলিউডের সব থেকে বড়লোক নায়িকা হলেন ঐশ্বর্য রাই বচ্চন৷ তাঁর মোট সম্পত্তির পরিমাণ কত জানেন? শুনলে চোখ কপালে উঠবে৷ শ্বশুর বাড়ি নয়, নিজের সম্পত্তিতেই তিনি সবার থেকে উপরে৷ বচ্চন পরিবারের এক টাকাও নয়, নিজের আয়ে কিনেছেন একাধিক বাড়ি-গাড়ি৷ বিশ্বের অনেক জায়গায় রয়েছে তাঁর বাড়ি৷ বিনোদন জগৎ জানাচ্ছে, এই সবটাই তাঁর নিজের টাকায়। তাঁর সম্পত্তি ছড়িয়ে আছে বহু জায়গায়। বিশেষ করে দুবাইয়ে তাঁর যে বাড়ি রয়েছে তার দাম ১৫ কোটি টাকা৷ জুমেইরা গল্ফ এস্টেটের স্যাংচুয়ারি ফলসের তাঁর বিলাসবহুল বাংলো৷ তাতে রয়েছে নিজস্ব জিম, সুইমিং পুল, স্ক্যাভোলিনি ডিজাইনের রান্নাঘর৷ মুম্বইয়ের ব্যান্ড্রা এলাকায় খুবই বিত্তশালী এলাকায় রয়েছে তাঁর বাড়ি৷ সাড়ে ৫ হাজার স্কোয়ার ফিটের বাড়িতে রয়েছে ৫টি বেডরুম৷ ২০১৫-এ তিনি এই বাড়িটি কিনেছিলেন৷ যার দাম আনুমানিক ৫০ কোটি টাকা৷ তালিকা এখানেই শেষ নয়। আরো আরো বহু সম্পত্তি ছড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে। এবার আসা যাক তাঁর পরিশ্রমিকের হিসাবে। প্রতি ছবিতে অভিনয়ের জন্য তিনি নেন ১০ কোটি টাকা৷ এবং বিজ্ঞাপনের কাজের জন্য তিনি নেন ৭ থেকে ৮ কোটি টাকা৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.