পেরুতে আবিস্কৃত বেশ কিছু মমি চিন্তায় ফেলেছে জীব বিজ্ঞানীদের
জুলাই ২৮, ২০২৪
0
অফবিট
পেরুতে আবিস্কৃত বেশ কিছু মমি চিন্তায় ফেলেছে জীব বিজ্ঞানীদের
মমিগুলোর আকার দেখে আবার সামনে এসেছে সেই ভিন গ্রহর জীবের তত্ত্ব। ঘটনা হলো, সম্প্রতি দক্ষিণ আমেরিকার পেরুতে উদ্ধার হয়েছে বেশকিছু মমি। যার সঙ্গে পৃথিবীর প্রাণীর কোনও মিল নেই। যদিও সেগুলির শরীরের আদল অনেকটা মানুষের মতো। কিন্তু মানুষ নয়। তাহলে? পৃথিবীর অন্য কোনো প্রাণীর সঙ্গেও মিল নেই।
পেরুর নাজকা এলাকায় মাঠে কৃষিকাজ করার সময় মাটির নিচে আশ্চর্য এমন একাধিক মমি খুঁজে পান সেখানকার কৃষকরা। যার হাতে ও পায়ে তিনটি করে আঙুল। এবং মাথার গড়ন অনেক বেশি লম্বাটে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর মমিটিকে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয় বিজ্ঞানীদের কাছে। সেখানেই বিশ্লেষণ করে দেখা যায় মমিগুলি গড়ন ভীষণরকম অদ্ভুত। একাধিক পরীক্ষার পাশাপাশি মমির আঙুলের ছাপ পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখেন এই আঙুলের ছাপ কোনওভাবেই মানুষের হতে পারে না। এর পরই জল্পনা চরম আকার নেয়। বিষয়টা নিয়ে চিন্তিত বিজ্ঞানী মহল। উদ্ধার হওয়া হাফ ডজন মমির মধ্যে ‘মারিয়া’ নামের একটি মমির পরীক্ষা করে দেখেন এবিষয়ে অভিজ্ঞ ম্যাকডওয়েল নামের এক তদন্তকারী। পরীক্ষার পর তিনি বলেন, ওই মমির আঙুলের ছাপ পরীক্ষা করে রীতিমতো আশ্চর্য হয়ে যাই। সাধারণ মানুষের সঙ্গে ওই আঙুলের ছাপ কোনওভাবেই মেলে না। এগুলি বড়ই অস্বাভাবিক, সোজা ও লম্বা রেখা বিশিষ্ট। এখনও তা নিয়ে গবেষণা চলেছে।
