পুরো নিয়োগ দুর্নীতিতে বেশ কয়েক কোটি টাকার ব্যবসা হয়েছে
জুলাই ২৬, ২০২৪
0
পুরো নিয়োগ দুর্নীতিতে বেশ কয়েক কোটি টাকার ব্যবসা হয়েছে
বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি সমস্ত দেশকে নাড়িয়ে দিয়েছে। এভাবে প্রতিষ্ঠানিক দুর্নীতি বাংলায় তো নয়, এমন কি সারা বিশ্বে খুব কম হয়েছে। আর তার মধ্যেই আসলো পুরো নিয়োগ দুর্নীতির খবর। সম্প্রতি ওই মামলায় কেন্দ্রীয় সংস্থা সিবিআই একটি চার্জশিট পেশ করেছে। কোথায়, কত বেআইনি নিয়োগের কথা জানতে পেরেছে, সেই তথ্য উল্লেখ করেছে তারা। আর সেই তালিকায় ‘ফার্স্ট’ বয় দক্ষিণ দমদম পুরসভা। তথ্য বলছে, দক্ষিণ দমদম পুরসভায় ৩২৯ জনের নিয়োগ ঘিরে রয়েছে প্রশ্ন। এছাড়াও ওই পুরসভাগুলির তালিকায় আছে টীটাগড়, রানাঘাট, কৃষ্ণনগর, বরানগর সহ একগুচ্ছ নাম। প্রতি নিয়োগের পিছনে গড়ে ৫ লক্ষ টাকার ব্যবসা ধরা হলে মোট অংকটা দাঁড়ায় বেশ কয়েক কোটি - এমনি দাবি সিবিআইয়ের।
প্রথমেই নাম এসেছে দক্ষিণ দমদম পুরোসভার তৎকালীন চেয়ারম্যান পাঁচু রায়ের নাম। তদন্তকারী সংস্থা বলছে, ২০২০ সালে দক্ষিণ দমদম পুরসভায় গ্রুপ সি ও ডি পদে একই দিনে মোট ২৯ জনকে নিয়োগ করা হয়েছিল। ওই দিন ২৯ জনের মধ্যে মজদুর পদে চাকরি পেয়েছিলেন ২৭ জন। লিখিত পরীক্ষায় তাঁরা প্রত্যেকে পেয়েছিলেন একই নম্বর। তাঁদের প্রাপ্ত নম্বর ছিল ৫৫, আর মৌখিক পরীক্ষায় সবাই ফেল করেছিলেন। এছাড়া দু’জন পিয়ন পদে নিয়োগ করা হয়েছিল। তাঁরা দুজনেই লিখিত পরীক্ষায় পেয়েছিল ৭৫, তাঁরাও মৌখিক পরীক্ষায় ফেল করেছিলেন বলে দাবি সিবিআই-এর। আর সমস্ত নিয়োগপত্রে স্বাক্ষর আছে চেয়ারম্যান পাঁচু রায়ের। এ ছাড়াও প্রশ্ন করা, উত্তরপত্র চেক করা - ইত্যাদি নিয়ে শুধুই বেআইনি কারবার করেছে ওই পৌরসভা।
