Type Here to Get Search Results !

টক টু মেয়র'এ এবার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শ্রেয়টকসী

'টক টু মেয়র'এ এবার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শ্রেয়টকসী
গত কয়েক বছর ধরে 'টক টু মেয়র ' কথাটা বাংলায় খুবি প্রচলিত হয়েছে। আসল কথা হলো পৌর এলাকায় নাগরিকদের অভাব অভিযোগ শোনার জন্যই কোলকাতার মেয়র ফিরহাদ হালিম এই অনুষ্ঠান শুরু করেন। তার দেখাদেখি শিলিগুড়ি পৌরসভার মেয়র গৌতম দেবও 'টক টু মেয়র' অনুষ্ঠান শুরু করেন। শনিবার গৌতম দেব ফোন রিসিভ করতেই ওই পাড় থেকে জানায়, সে শ্রেয়সী বনিক। ঠিকানা দেশপ্রিয় সরণি, ৩৪ নম্বর ওয়ার্ড। ষষ্ঠ শ্রেণির ছাত্রী সে। এমন নাগরিকের ফোন পেয়ে তো মেয়র-সহ উপস্থিত অন্যান্য আধিকারিকরা মুখ চাওয়াচায়ি করছেন। মেয়র জানতে চায় তার অভিযোগ কি? মেয়রকে শ্রেয়সী বলে, “আমাদের ক্লাসে ফ্যান আছে। কিন্তু হাওয়া নেই একটুও। ফ্যানের হাওয়া হয় না। ফ্যানটা খারাপ একটু। গরমে অনেক ছাত্রী অসুস্থ হয়ে পড়ছে।” ছোট মেয়েটার এই কথা শুনে উতলা হয়ে ওঠেন মেয়র। মেয়র গৌতম দেব জানান, হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে সোমবারই তিনি যাবেন। এই স্কুলেরই ষষ্ঠ শ্রেণির ছাত্রী শ্রেয়সী। এতদিন ধরে টক টু মেয়র কর্মসূচি করছেন গৌতম দেব। এই প্রথম এমন অভিযোগ পেলেন তিনি। মেয়র খুবই খুশি যে ছোট মেয়েটা অভিযোগ করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.