Type Here to Get Search Results !

আবার বাংলায় ভয়াবহ রেল দুর্ঘটনা

আবার বাংলায় ভয়াবহ রেল দুর্ঘটনা
রেলমন্ত্রী রেল নিরাপত্তা নিয়ে অনেক কথা বললেও বাস্তবে রেলের অবস্থা যে বেশ করুন রেল দুর্ঘটনার পরিসংখ্যান তাই বলছে। দক্ষিণ পূর্ব রেল ডিভিশনের হাওড়া থেকে মুম্বইগামী সিএসএমটি মেল (12810 Howrah-CSMT Mail) ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে বেলাইন হয়ে যায়। মঙ্গলবার ভোর ৩টে ৪৫ নাগাদ রাজখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে বলে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে। এখনও অবধি ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নেমেছে রেল কর্তৃপক্ষ। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়ল যাত্রী নিরাপত্তা। হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক। এখনও অবধি যা খবর তাতে ১৮টি বগিই লাইনচ্যুত হয়ে যায়। হতাহতের সংখ্যা অনেক বাড়তে পাড়ে বলেই আশাঙ্কা। রেলের তরফে ইতিমধ্য়েই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হাওড়া: 9433357920, 03326382217 রাঁচী: 0651-27-87115 টাটানগর: 06572290324 চক্রধরপুর: 06587 238072 রউরকেল্লা: 06612501072, 06612500244 স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে কিভাবে ঘটলো এই দুর্ভোটনা? এই দুর্ঘটনার ক্ষেত্রেও সেই মাল গাড়ি তত্ত্ব। সংশ্লিষ্ট ডিভিশনের আধিকারিকদের কথায়, হাওড়া থেকে এই দূরপাল্লার ট্রেনটি যখন মুম্বইয়ের দিকে যাচ্ছিল, তার মিনিট কয়েক আগে পাশের লাইন দিয়ে যাওয়া একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। তার চারটি বগি লাইন থেকে ছিটকে যায়। দু’টি লাইনের মাঝের যে নিরাপদ অংশ থাকে, সেখানে ছিটকে পড়ে। চারটি বগির মধ্যে একটি আবার হাওড়া থেকে মুম্বইগামী ট্রেনের লাইনের উপর গিয়ে পড়ে। তাতেই মঙ্গলবার ভোরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া-সিএসএমটি মেল ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.