Type Here to Get Search Results !

আবার ময়দানে ইডি - এবার রেশন দুর্নীতির মামলা

আবার ময়দানে ইডি - এবার রেশন দুর্নীতির মামলা
উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় একযোগে তল্লাশি শুরু করেছে ইডি। প্রায় ৪০ জন অফিসারের একটি টিম নিয়ে তল্লাশি চলছে। টিমে রয়েছেন মহিলা অফিসারও। বসিরহাটের সংগ্রামপুরে আব্দুল বারিক বিশ্বাসের বাড়ি। এদিন ভোরের আলো ফোটার আগেই সেখানে হাজির হয় ইডির একটি বিরাট দল। ৯ জন ইডি আধিকারিক তল্লাশি শুরু করেছেন। আব্দুল বারিকের প্রাসাদোপম বাড়ি। সেই বাড়ি ঘিরে ফেলেন জওয়ানরা। গরু ও কয়লা পাচার মামলায় একাধিকবার নাম জড়ায় এই আব্দুল বারিক বিশ্বাসের। সিআইডি এর হাতে গ্রেফতারও হন তিনি। অন্যদিকে সোনা পাচার মামলায় ১০ বছর আগে আব্দুল বারিক বিশ্বাস গ্রেফতার হয়েছিলেন। আব্দুল বারিক যে খুবই গুণধর যাতে কোনো সন্দেহ নেই। সবচেয়ে মজার কথা হচ্ছে, তার সম্পত্তির পরিমান প্রায় আকাশ ছোঁয়া। ভিতরে ৬টি এসইউভি গাড়ি রয়েছে। হুন্ডাই আলকাজ়ার, টয়োটা ফরচুনার, মিৎসুবিশি পাজেরো, জিপ কম্পাস, মারুতি সুজুকি জ়েন সাজানো পর পর। কোটি টাকার উপর গাড়ির সম্ভার এই গ্যারাজে। সবথেকে বড় চমক হল, টয়োটা ফরচুনার গাড়িতে নেমপ্লেট বিদেশেরই। আনিসুর রহমান ওরফে বিদেশ। তিনিই দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। তার রাজনৈতিক পরিচয় জেনে মানুষেরা বলা শুরু করেছে এই সম্পত্তি অস্বাভাবিক কিছু নয়। সেই বাড়ির গায়েই আবার দেগঙ্গা-১ তৃণমূল কংগ্রেস কার্যালয়। স্থানীয় সূত্রে এখনও অবধি বিদেশ ও মুকুল নামে দু’জনের নাম উঠে আসছে। এলাকার লোকজন বলছেন, তাঁরা দুই ভাই। ‘বিদেশবাবু পার্টি করেন’, বলছেন স্থানীয় এক বাসিন্দা। বাকিবুরের মামাতুতো ভাই তাঁরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.