Type Here to Get Search Results !

নিরামিষ রান্না 'দই-পটল' - স্বাদে ও স্বাস্থ্য অনন্য

রান্না নিরামিষ রান্না 'দই-পটল' - স্বাদে ও স্বাস্
থ্য অনন্য এই তীব্র গরমে শরীর ঠান্ডা রাখার প্রধান সবজি 'পটল'। আর দই, বিশেষকরে টকদই শরীরের উষ্ণতার ভারসাম্য সম্পূর্ণ রক্ষা করে। তাই গরমের আদর্শ রেসিপি হলো 'দই-পটল'। একদম সহজ পদ্ধতিতে সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নাওয়া যায়। উপকরণ - * পটল – পাঁচ ছ'টা। * দই – ১০০ গ্রাম * এ ছাড়া সাদা তেল,ধনে, জিরে ও গোলমরিচ গুঁড়ো ১ চামচ করে। * গরম মশলা গুঁড়ো – ১ টেবিল চামচ। * আদা বাটা – ১ চামচ। * নুন, চিনি – স্বাদ মতো। * আর লাগবে হলুদ,লবঙ্গ – ২ টো,এলাচ – ১ টা,দারচিনি – একখন্ড,তেজপাতা – একটা, ঘি – ১ চামচ,গোটা জিরে ফোড়নের জন্য। প্রণালী - প্রথম পর্ব - দই পটল (doi potol) রান্নার জন্য প্রথমে পটলের পুরো খোলা ছাড়িয়ে দু দিক চিরে নিয়ে নুন, হলুদ মাখিয়ে হাল্কা ভেজে তুলে নিতে হবে। এরপর একটি পাত্রে গুঁড়ো ও বাটা মশলা গুলি জলে ভিজিয়ে রাখতে হবে, আর দই ফেটিয়ে রাখতে হবে। দ্বিতীয় পর্ব - এবার পটল ভাজা তেলে গোটা জিরে, তেজপাতা ও গরম মশলা ফোড়ন দিয়ে অল্প চিনি দিয়ে দাও। এরপর গরম মশলার গন্ধ বেরলে আগে থেকে ভিজিয়ে রাখা মশলা, নুন দিয়ে কষাতে হবে। তৃতীয় পর্ব - মশলা তেল ছাড়লে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে পটল দিয়ে নেড়ে ঢাকা দিতে হবে। এখানে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিতে পারো গন্ধ ভালো হয়। চতুর্থ পর্ব - পটল সেদ্ধ হয়ে এলে ফেটিয়ে রাখা দই দিয়ে আরো ৫ মিনিট রান্না করতে হবে। এরপর উপর থেকে ঘি ও গরম মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করো কিছুক্ষণ রেখে দাও। তাহলেই পরিবেশনের জন্য তৈরি দই পটল।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.