Type Here to Get Search Results !

পুরোসভার কোনো কর্মীকে হেনস্থা করলে কাউকেই ছাড়া হবে না - ফিরহাদ

পুরোসভার কোনো কর্মীকে হেনস্থা করলে কাউকেই ছাড়া হবে না - ফিরহাদ
অবৈধ নির্মাণ ভাঙ্গা নিয়ে নানা জায়গায় চলেবে গন্ডগোল। গন্ধগোল মূলত পৌরসভার কর্মীদের সঙ্গে শাসক দলের কর্মীদের। তেমনি এক ঘটনা ঘটেছে কোলকাতায়। ফুটপাতে থাকা গুমটি তুলতে গিয়েছিলেন। আর তা করতে গিয়েই আক্রান্ত হন কলকাতা পুরনিগমের কর্মী। পর্ণশ্রীতে এই ঘটনায় গ্রেফতার করা হয় এক তৃণমূল কর্মীকে। ধৃতের নাম অভিজিৎ মৈত্র ওরফে পিকলু। বুধবার আলিপুর আদালতে জামিন পেয়ে যান অভিযুক্ত তৃণমূল কর্মী। এদিকে, এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। গুমটি ভাঙতে গেলে পুরকর্মীদের বাধা দেন তৃণমূল কর্মী পিকলু। পুরনিগমের আধিকারিককে মারধর, হেনস্থার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পর্ণশ্রী থানায় এই নিয়ে অভিযোগ দায়ের হয়। খবরে প্রকাশ, অভিযুক্ত পিকলু বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। পুরকর্মীকে হেনস্থার অভিযোগ নিয়ে এদিন মেয়র ফিরহাদ বলেন, “আমাদের পুরসভার কোনও কর্মীকে যদি কেউ লাঞ্ছনা করে, গায়ে হাত তোলে, সেটা আমার গায়ে হাত তোলার সমান। কারণ, আমি পুরসভার নেতৃত্ব দিই। কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাই, অভিযুক্তকে গ্রেফতার করার জন্য। মুখ্যমন্ত্রী বলেন, অভিযুক্ত যেই হোন না কেন, আইন তার কাজ করবে।”পুরকর্মীকে হেনস্থার অভিযোগ নিয়ে ফিরহাদ যখন ক্ষোভ উগরে দিলেন, তখন গ্রেফতারির কয়েকঘণ্টার মধ্যে জামিন পেয়ে গেলেন পিকলু। এটা অবশ্য সকলকেই অবাক করে দিয়েছে।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.