Type Here to Get Search Results !

মাত্র ২২০ টাকার জন্য খুন করা হলো কৃষ্ণ গোস্বামীকে

মাত্র ২২০ টাকার জন্য খুন করা হলো কৃষ্ণ গোস্বামীকে
এমন নির্মম ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো আসানসোলে। ঘটনাতি ঘটেছে বুধবার বিকেলে। বুধবার বিকেলে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পশ্চিম আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির লছিপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম কৃষ্ণ গোস্বামী (৪৮)। মৃতের পরিবারের তরফে এলাকার ৫ যুবকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, আসানসোলের কুলটির নিয়ামতপুর ফাঁড়ির লছিপুর এলাকায় পরিবার নিয়ে থাকেন কৃষ্ণ গোস্বামী। বুধবার সকাল থেকেই এলাকায় রটে যায়, কৃষ্ণ গোস্বামীর ছোট ছেলে থেকে ২২০ টাকা চুরি করেছে। এই নিয়ে এলাকায় চাপা উত্তেজনা ছড়ায়। অনেকেই মনে করছেন, পরিকল্পনা করে তার বিরুদ্ধে ওরা মিথ্যা অভিযোগ এনেছে। এরপরে এলাকারই বাসিন্দা রায়না, বুলু, সুভাষ, বৃন্দা ও উত্তম নামক ৫ যুবক কৃষ্ণ গোস্বামীর ছেলেকে খুঁজছিল। বিকেলের দিকে ওই যুবকেরা তাঁকে খুঁজতে বাড়িতে আসে। যুবককে হাতের নাগালে পেয়েই মারধর শুরু করে। গন্ডগোলের খবর পেয়ে কৃষ্ণ গোস্বামীর স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা পৌঁছয়। কয়েকজন প্রতিবেশীও আসেন।নিজের ছেলেকে বাঁচাতে কৃষ্ণ ঝাঁপিয়ে পড়লে, তাকে শাবল দিয়ে আঘাত করা হয়। শাবলের আঘাতে ওই ব্যক্তি রাস্তায় পড়ে অচৈতন্য হয়ে যান। তা দেখে যুবকেরা এলাকা ছেড়ে পালায়। রক্তাক্ত অবস্থায় কৃষ্ণ গোস্বামীকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পাঁচজন অভিযুক্ত পলাতক। পুলিশ তাদের খোঁজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.