Type Here to Get Search Results !

অলস ও বেকার স্বামীকে প্রকাশ্যে বেদম প্রহার রোজগেরে স্ত্রীর

অফবিট অলস ও বেকার স্বামীকে প্রকাশ্যে বেদম প্রহার রোজগেরে স্ত্রীর
এমন ঘটনা আড়ালে আবডালে যে হয় তা আমরা জানি। কিন্তু প্রকাশ্যে এমন ঘটনায় সকলেই স্তম্ভিত। দেখা যাচ্ছে, প্রকাশ্য বাজারে এক যুবকের জামার কলার ধরে চড়ের পর চড় মেরে চলেছেন মহিলা। হিন্দিতে বলছেন, “মেরি কামাই খাতি হো মেরে পে হুকুম চালায়ো গে?” জনতা বাধা দিলেও ‘কুছ পরোয়া নেহি’ মনোভাব। সোশাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, ওই যুবক-যুবতি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাহরেচের বাসিন্দা। তাঁরা স্বামী-স্ত্রী। অভিযোগ, স্বামী কোনও কাজ করেন না। স্ত্রীর জোরগারে সংসার চলে। স্বামী কেন তাঁর টাকায় ‘বসে বসে খাবেন’, এ নিয়ে রাগ মহিলার। বাজারের দু'একজন মহিলাকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ওই মহিলা বলতে থাকেন, “আমার কামাই খাবে, আর আমার উপর হুমুক চালাবে”। ওই যুবক মহিলা থানায় যাওয়ার কথা বলতে মহিলা বলতে থাকেন, “মহিলা পুলিশ কী করবে”। সাংসারিক অশান্তি বাইরে চলে আসায় কেউ কেউ পুরো ঘটনা তাড়িয়ে, তাড়িয়ে উপভোগ করলেন। কেউ মুচকে বাঁকা হাসি হাসেন। এই ভিডিয়োটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটাদুনিয়া ওই মহিলার নিন্দায় মুখর।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.