Type Here to Get Search Results !

আবার জঙ্গল মহলে মমতা - চারিদিকে সাজো সাজো রব

আবার জঙ্গল মহলে মমতা - চারিদিকে সাজো সাজো রব
এবার লোকসভা নির্বাচনে জঙ্গলমহল মমতাকে সম্পূর্ণ ত্যাগ করি নি। তাই মমতা আবার যাচ্ছেন জঙ্গল মহলে আদিবাসীদের মধ্যে। সূত্রের খবর, আদিবাসী দিবস পালনকে সামনে রেখে বর্ষায় জঙ্গলমহল পাড়ি দিচ্ছেন মমতা। এমনিতেই সুন্দরী জঙ্গলমহল। তার উপর বর্ষাকালে আরও সুন্দরী হয়ে ওঠে জঙ্গলমহল। এবার ঝাড়গ্রাম যাচ্ছেন তিনি। ৯ অগস্ট আদিবাসী দিবস। সেই দিবসকে সামনে রেখে এই উদ্যোগ। ঝাড়গ্রাম স্টেডিয়ামে এই অনুষ্ঠান হবে। তাঁর মূল লক্ষ্য আদিবাসী মন জ্য করা। উত্তরবঙ্গে ধাক্কা খেলেও জঙ্গলমহলে ফের নতুন করে ভালো ফল করতে শুরু করেছে তৃণমূল। আর এবার সেই জঙ্গলমহল দিয়েই জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে সেজে ওঠা শুরু করেছে জঙ্গলমহল। দলীয় কর্মীরা চারিদিক সাজিয়ে তুলছে। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, এবার অনেকগুলো কর্মসূচি নিয়ে মমতা যাচ্ছেন জঙ্গলমহলে। ৯ অগস্ট বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে আসবেন মুখ্য়মন্ত্রী। দলীয় স্তরে তার প্রস্তুতি শুরু হয়েছে। ঝাড়গ্রাম স্টেডিয়ামে সেই অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে। সরকারি অনুষ্ঠান। মোটামুটিভাবে মুখ্যমন্ত্রীর যে সফরসূচি জানা গিয়েছে তাতে ৮ অগস্ট পর্যটন উন্নয়ন নিগমের ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্সে রাত কাটাবেন মুখ্য়মন্ত্রী। পরের দিন স্টেডিয়ামে বড় প্রোগ্রাম। এ ছাড়াও প্রথা অনুযায়ী উনি একাধিক পথ পরিক্রমা করবেন। আদিবাসী মহিলাদের সঙ্গে নাচের অনুষ্ঠানেও যোগ দিতে পারেন।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.