অমরনাথ যাত্রীদের উপর জঙ্গি হামলার আশাঙ্কা প্রকাশ করলো ভারতীয় গুপ্তচর সংস্থা
জুলাই ২৯, ২০২৪
0
আন্তর্জাতিক
অমরনাথ যাত্রীদের উপর জঙ্গি হামলার আশাঙ্কা প্রকাশ করলো ভারতীয় গুপ্তচর সংস্থা
বেশ কিছুদিন ধরেই আবার ভারতের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠছে কিছু খালিস্থানপন্থী উগ্রবাদী সংস্থা। আর তাদের সমর্থন করছে পাকিস্তানী একাধিক উগ্রবাদী সংস্থা - এমন খবর ছিল ভারতের কাছে। এবার সামনে আসলো ওদের হামলার ছক। এবার আমারনাথ যাত্রায় বিঘ্ন ঘটাতে উঠে পড়ে লেগেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা, আইএসআই। ভারতের গোয়েন্দা সংস্থাগুলি জানিয়েছে, এর জন্য তারা সম্প্রতি খালিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন, বাব্বর খালসা ইন্টারন্যাশনালের সঙ্গে হাত মিলিয়েছে। খালিস্তানি সন্ত্রাসবাদীদের সহযোগিতায়, অমরনাথ যাত্রা ব্যাহত করার এক চক্রান্ত করেছে পাকিস্তানের ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স। অমরনাথ তীর্থযাত্রীদের তারা নিশানা করছে। এই খবরে উদ্বিগ্ন ভারত সরকার। সূত্রের খবর, ভারতীয় সেনা বাহিনী স্নান দিক দিয়ে আমারনাথ যাত্রীদের নিরাপত্তা দিচ্ছে।
সূত্রের খবর, অমরনাথ তীর্থযাত্রীদের তারা নিশানা করছে। এই যাত্রার উপর খুব শিগগিরই হতে পারে বিধ্বংসী হামলা। আর এতে কাজে লাগানো হচ্ছে, পঞ্জাবের গ্যাংস্টার নেটওয়ার্ককে। সেই সঙ্গে পঞ্জাবের বিভিন্ন মৌলবাদী গোষ্ঠী এবং সন্ত্রাসবাদী সংগঠনগুলিকেও এই পরিকল্পনার অংশ। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৮৮৮ মিটার উচ্চতায় অবস্থিত অমরনাথ গুহা। এই গুহায় পৌঁছনোর দুটি রাস্তা আছে। সবথেকে পুরোনো রাস্তাটি হল দক্ষিণ কাশ্মীরের পহলগাম দিয়ে। ৪৮ কিলোমিটার দীর্ঘ এই পথ ধরে অমরনাথ গুহায় পৌঁছতে যাত্রীদের চার থেকে পাঁচ দিন সময় লাগে। পরে, উত্তর কাশ্মীরের বালতাল দিয়ে আরেকটি রাস্তা তৈরি করা হয়েছে। ১৪ কিলোমিটার দীর্ঘ এই পথ ধরে মাত্র এক দিনেই অমরনাথ দর্শন করে বেস ক্যাম্পে ফিরে আসতে পারেন তীর্থযাত্রীরা। কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে পুরো যাত্রা পথ।
