Type Here to Get Search Results !

আবার উত্তর কোরিয়া আস্তিন গোটানো শুরু করেছে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য

আন্তর্জাতিক আবার উত্তর কোরিয়া আস্তিন গোটানো শুরু করেছে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য
উত্তর কোরিয়া, রাশিয়া ও চিন একই বৃত্তের মধ্যে আসার ফলে তাদের যুদ্ধের উন্মাদনা যেন আরও বেড়ে গেছে। বিপরীত দিকে দক্ষিণ কোরিয়া ও মার্কিনি জোট এক ইঞ্চি জমি ছাড়তে রাজি না। এই অবস্থায় যেন যুদ্ধের নতুন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের আদেশ পাওয়া মাত্রই শত্রুদের ‘সমূলে ধ্বংস’ করে ফেলা হবে বলে অঙ্গীকার করেছে দেশটির সামরিক বাহিনী। এর আগে শনিবার কোরিয় যুদ্ধবিরতির ৭১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রেসিডেন্ট কিম জং উনের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার প্রতি ‘সর্বাত্মক ঘৃণা প্রকাশ’ করে ওই অঙ্গীকার করেন তারা। ফলে দিন দিন পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যম জানাচ্ছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে ‘পরমাণু যুদ্ধের উসকানি দেওয়ার ক্ষেত্রে শয়তানি চক্র’ বলে অভিযুক্ত করেন উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তারা। সেইসঙ্গে তারা নিজেদের যুদ্ধের দক্ষতা আরও জোরদার করার প্রতিশ্রুতিও দেন। যাতে সুপ্রিম কমান্ডার ও প্রেসিডেন্ট কিম জং উন আদেশ দেওয়া মাত্রই ‘কোনোরকম বিলম্ব না করে শত্রুর ওপর অপ্রতিরোধ্য আক্রমণ করা যায় এবং তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া যায়’। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমানো এবং উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনা ২০১৯ সাল থেকে স্থগিত রয়েছে। প্রায় একই অবস্থা দক্ষিণ কোরিয়ার সঙ্গে রাশিয়ার। ফলে সমস্ত বিশ্ব একটা যুদ্ধের আশাঙ্কা করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.