আবার প্রমোটারি দৌড়াত্ম উত্তর পাড়ায়
জুলাই ২৫, ২০২৪
0
আবার প্রমোটারি দৌড়াত্ম উত্তর পাড়ায়
গার্ডেনরিচ কাণ্ডের পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে চোখ খুলতে বাধ্য হয়েছে প্রশাসন। ফলে বেরিয়ে আসছে বিভিন্ন জায়গার বেআইনি নির্মাণ। মানুষ প্রতিবাদ শুরু করেছে। ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছে উত্তরপাড়ায়।ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার থানার কোন্নগরের ক্রাইপাড় রোডে। অভিযুক্ত প্রোমোটার ও তাঁর এক সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত প্রোমোটারের নাম রাজু সিং চৌহান। সঙ্গীর নাম সঞ্জীব দাস। ধৃতদের বাড়ি কোন্নগরের ক্রাইপাড় রোড এলাকায়। কিছুদিন আগে রাজুর একটি বেআইনি নির্মাণ নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানায় স্থানীয় এক পরিবার। সেই অভিযোগ খতিয়ে দেখে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয় কোন্নগর পুরসভা প্রশাসন। আর এতেই বেজায় খেপে গিয়েছে ওই প্রমোটার। শুরু হয়েছে ওই পরিবারের উপর তার আক্রমন।
প্রমোটার দলবল নিয়ে নেমে পড়েছে মাঠে। বদলা নিতে দলবল নিয়ে অভিযোগকারীর বাড়িতে গিয়ে চড়াও হন তিনি। প্রোমোটার রাজু ও তার সঙ্গী সঞ্জীব অভিযোগকারিকে মারধর করে বলে অভিযোগ। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত প্রোমোটার ও তাঁর সঙ্গীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দুই অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন নাকচ করে ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। স্থানীয়দের দাবি, এই রাজু সিংয়ের বিরুদ্ধে আরও প্রতারণার অভিযোগ রয়েছে। তাঁরা মনে করছেন একটি মাত্র অভিযোগ সামনে এসেছে। পুলিশ ও প্রশাসনের ভূমিকার প্রশংসা করেছে স্থানীয় মানুষ।
