Type Here to Get Search Results !

শঙ্খ বাজিয়ে তীব্র সমালোচনার মুখে ঋতুপর্ণা

বিনোদন শঙ্খ বাজিয়ে তীব্র সমালোচনার মুখে ঋতুপর্ণা
আর কি কর কন্ডে প্রতিবাদে উত্তাল বাংলা। প্রতিবাদ জানিয়েছে টলি পাড়ার অনেকেই। তাঁরা প্রত্যেকেই নিজেদের মতো করে প্রতিবাদ করেছেন। ১৪ অগস্ট ‘রাত দখল’ লড়াইয়ে শামিল হয়েছিল গোটা শহর। শুধু কলকাতা নয়, আরও অনেক শহরেই এ দিন রাতে হয়েছিল জমায়েত। এই লড়াইয়ে আম জনতার সঙ্গে শামিল শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরাও। করিনা কপূর, হৃত্বিক রোশন থেকে টলিপাড়ায় প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় থেকে ঋতুপর্ণা সেনগুপ্তর মতো তারকারও। কেউ পথে নেমেছেন। কোনও তারকারা আবার বাড়িতে থেকেই এই লড়াইয়ে শামিল হয়েছেন। আর সমস্যা হয়েছে এখানেই। প্রতিবাদ জানাতে গিয়ে ঋতুপর্ণা তাঁর ইনস্টাগ্রামে একটা ছবি পোষ্ট করেন। ভিডিয়োতে দেখা গিয়েছিল নায়িকার চোখে, মুখে আতঙ্কের ছাপ। চোখ ছলছল। আর শাঁখ বাজাচ্ছেন। ব্যস এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর ঘটল উল্টো ঘটনা। কী ঘটেছে? অনুরাগীদের হাসির খোরাকে পরিণত হয়েছেন নায়িকা। তাঁর এই শাঁখ বাজানোর ভিডিয়ো মোটেই পছন্দ হয়নি কারও। একের পর এক নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে তাঁর ইনস্টাগ্রামের পাতা। নায়িকা ওই ভিডিটি মুছে দিলেও ষ্টীল ছবিটি রয়ে গেছে। আর তার পরেও সমালোচনার ঝড় উঠেছে। তার প্রধান কারণ, ওই শঙ্খটি নাকি 'জলশঙ্খ' বাজানোর শঙ্খ নয়, আবার তাঁর শাঁখ ধরা দেখে অনেকেই বলছেন, ক্যামেরায় ভুল পোজ দিয়েছেন। ওভাবে ধরে শঙ্খ বাজানো যায় না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.