Type Here to Get Search Results !

আমরা অসুবিধায় পড়লে পুরুষেরাই আমাদের হাত ধরে বাঁচাবে, এরাই তো প্রকৃত পুরুষ' - রচনা

বিনোদন ' আমরা অসুবিধায় পড়লে পুরুষেরাই আমাদের হাত ধরে বাঁচাবে, এরাই তো প্রকৃত পুরুষ' - রচনা
রচনা বন্দ্যোপাধ্যায় একজন অভিনেত্রী আবার একটা রিয়েলিটি শোয়ের সঞ্চালক। আর এখন তাঁর অন্যতম পরিচয় তিনি একজন সাংসদ। বাংলার কয়েক লক্ষ মানুষের সঙ্গে এবার তিনিও প্রতিবাদ জানালেন আর জি কর কাণ্ডে। সোশ্যাল মিডিয়ার ভিডিওতে আরজি কর ঘটনার প্রতিবাদে কথা বলতে গিয়ে কেঁদে ফেলতে দেখা গেছে রচনা বন্দ্যোপাধ্যায়কে। আবেগপ্রবণ হয়ে রচনা বলছেন, ‘‘আমি আপনাদের সকলের সামনে এসেছি সাধারণ নাগরিক হিসাবে । আমি একজনের মা, একজনের মেয়ে। আজ ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস। দেশ আমাদের স্বাধীন হয়েছে। আমরা কতটা স্বাধীন হয়েছি? সত্যিই কি আমরা স্বাধীন হয়েছি? আমরা কি স্বাধীনভাবে ঘুরতে পারছি? সারা ভারতবর্ষের মহিলারা কি আজ স্বাধীন ভাবে ঘুরতে পারছে? দিল্লি, মধ্যপ্রদেশ , উত্তরপ্রদেশ, মনিপুর সেখানে একটার পর একটা ঘটনা।' যদিও এই শহর গুলোর সঙ্গে তিনি কলকাতায় শব্দটা যোগ করেন নি। অবশ্যই এখানে তিনি রাজনৌতিক। পরে তিনি বলেন, ''কলকাতার আর জি করের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ভাষায় প্রকাশ করা যায় না ,মুখে আনা যায় না যা ঘটেছে।’’ আমরা প্রতিবাদের সুর তুলেছি আওয়াজ তুলেছি আমরা রাস্তায় হাঁটছি, আমি আপনাদের সঙ্গেআছি। এরকম মহিলাদের আওয়াজ আমার মনে হয় না ভারতবর্ষে এর আগে কোথাও উঠেছে‌। তাই সব মহিলাদের আমি স্যালুট জানাই । এই আওয়াজ উঠিয়ে রাখবেন যতক্ষণ না সুবিচার পায় ওই নির্যাতিতা । এর পরেও শুক্রবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি অপরাধীর ফাঁসির দাবিতে পথে হেঁটেছেন। শেষে তিনি লেখেন, 'আমরা অসুবিধায় পড়লে পুরুষেটাই আমাদের হাত ধরে বাঁচাবে, এরাই তো প্রকৃত পুরুষ।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.