আজ কলকাতায় এক শ্রেণীর বুদ্ধিজীবীর পদ যাত্রা
আগস্ট ১২, ২০২৪
0
আজ কলকাতায় এক শ্রেণীর বুদ্ধিজীবীর পদ যাত্রা
এর আগে সিঙ্গুর বা নন্দীগ্রাম কাণ্ডের পরে কলকাতার রাস্তায় দেখা গিয়েছিল বুদ্ধিজীবীদের একাংশ। যদিও তারপরে কামদুনি বা কাটোয়া কাণ্ডে তাঁদের আর ততটা সক্রিয় দেখা যায় নি। এবার আর জি কর কাণ্ডের পরে তাঁরা আর নীরব থাকতে পারছেন না। ঘটনার ৪/৫ পরে হলেও তাঁরা এবার পথে নামছে। মঙ্গলবার শ্যামবাজার নেতাজি মূর্তির সামনে থেকে এই পদযাত্রা শুরু হবে। বিকাল ৪টে থেকে শুরু হবে তা। শেষ হবে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের এমার্জেন্সি গেট পর্যন্ত। আরজি করে কর্তব্যরত মহিলা শিক্ষার্থী চিকিৎসকের উপর নারকীয় অত্যাচার, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে আন্দোলনরত চিকিৎসক -স্বাস্থ্যকর্মীদের প্রতি সংহতি জ্ঞাপন করতে এই মিছিলেন ডাক দেওয়া হয়েছে। এই মঞ্চ নিয়ে অবশ্য একাধিক এখনও বুদ্ধিজীবী দ্বিধায় আছেন।
জানা যাচ্ছে, পথে নামছে ‘শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চ’। শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চের আহ্বানে ১৩ অগস্ট ২০২৪ মঙ্গলবার ‘নাগরিক সমাজের ধিক্কার পদযাত্রা’র ডাক দেওয়া হয়েছে। অপর্ণা সেন, সোহিনী সেনগুপ্ত, পল্লব কীর্তনিয়ারা পা মেলাবেন মিছিলে। এই মঞ্চের সভাপতি বিভাস চক্রবর্তী। তবে তৃণমূলের বিভিন্ন পদ দখল করে আছেন যাঁরা তারা অবশ্য সেই মিছিলে থাকবেন কিনা এখনও ঠিক হয় নি। এখন পর্যন্ত জানা গেছে, পদযাত্রায় অংশ নেবেন অপর্ণা সেন, সোহিনী সেনগুপ্তরা ছাড়াও থাকবেন মিরাতুন নাহার, সুজাত ভদ্র, পার্থসারথি সেনগুপ্ত, পবিত্র গুপ্ত, ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়, দিলীপ চক্রবর্তী, সান্টু গুপ্ত, তরুণকান্তি নস্কর, অরুনাভ সেনগুপ্ত, তরুণ মণ্ডল, অজয় চট্টোপাধ্যায়, অজন্তা ঘোষ, ইন্দ্রাণী চক্রবর্তী, বিপ্লব চন্দ্র, উদয়নারায়ণ সরকার, নীলরতন নাইয়া, অশোক সামন্ত, প্রদীপ বন্দ্যোপাধ্যায়, অনুপ মাইতি, বিশ্বনাথ পাড়িয়া, জুবের রব্বানি, সাইফুল ইসলাম, অনুপ বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই।
