Type Here to Get Search Results !

গরমে খাদ্যের পরামর্শ

গরমে খাদ্যের পরামর্শ
গরমের সময় আমাদের কোন ধরনের খাওয়া উচিত তা নিয়ে পরামর্শ পুষ্টিতত্ত্ববিদেরা। তাঁরা বলছেন , বাঙালির রান্না মানে সে এক এলাহি ব্যাপার। সাধারণ দিনের দুপুরের রান্নাও বেশ তেলঝাল দিয়ে রাঁধতেই অভ্যস্ত অনেকে। তবে শরীর ভালো রাখতে গেলে কিছু বিষয়ে খেয়াল না রাখলেই নয়। ১) তেল কম: রান্নার জন্য গরমে তেল কম ব্যবহার করুন। গরমে দুপুরের রান্নায় তেল কম থাকলে শরীরের উপকার। আমাদের পাকস্থলি সহজে তেল হজম করতে পারে না। ফলে হাঁসফাঁস করতে থাকে সারা শরীর। ২) মশলা কম: সুস্বাদু করে তুলতে নানারম মশলা দিয়ে রাঁধা হয় এক একটা পদ। তবে সেসব রাতের জন্যই তোলা থাক! দুপুরে মশলা কম দিয়ে রাঁধুন। ৩) অল্প খাবার: গরম যত বাড়ে তত শরীরের হজমের যন্ত্র ঠিকমতো কাজ করতে পারে না। তাই বেশি খাবারের চাপ দেবেন না শরীরে। অল্প খান। ভালো থাকুন। যেটুকু না খেলেই নয়, সেটুকুই খান। ৪) জল বেশি এমন পদ: জল বেশি সবজি রাখুন পাতে। এছাড়াও জল বেশি এমন পদ যেমন ডাল, ঝোল প্রকৃতির রান্না। এছাড়াও খাবারের শেষে পেট ঠান্ডা রাখে এমন পদও বানাতে পারেন। ৫) জল খান: খাবার খাওয়ার ৩০ মিনিট আগে ও পরে জল খান অবশ্যই। এতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। শরীর সহজে গরম হবে না। আর শেষে ওনারা বলছেন,গরম যতটা সম্ভব এড়িয়ে চলুন।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.