Type Here to Get Search Results !

রাজায়ে মুস্তাফা ইমাম কমিটির পরিচালনায় উর্সে আলা হজরত উপলক্ষে ধর্মীয় কর্মসূচি রাজনগরে

রাজায়ে মুস্তাফা ইমাম কমিটির পরিচালনায় উর্সে আলা হজরত উপলক্ষে ধর্মীয় কর্মসূচি রাজনগরে এবারও রাজায়ে মুস্তাফা ইমাম কমিটির উদ্যোগ, পরিচালনায় ও ব্যবস্থাপনায় উর্সে আলা হজরত উপলক্ষে নানা ধরণের ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয় রাজনগরে৷ ৩১ আগস্ট শনিবার সকাল থেকে এই উপলক্ষে রাজনগর ফুলবাগানে হজরত দেওয়ান সাহেবের মাজার অঙ্গনে কোরআনখানি, কুলখানি,মাজারে চাদর চড়ানো, ফাতেহা, দোওয়া, সিন্নি এবং দুপুর থেকে বিকেল পর্যন্ত লঙ্গরে আম— সিন্নি— মহোৎসবের আয়োজন করা হয়৷ এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ও সংলগ্ন ঝাড়খন্ড থেকে কয়েক হাজার ভক্ত অনুরাগী ভিড় জমান৷ পুরুষ, মহিলা, যুবক, যুবতী, তরুণ, তরুণী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷ রাজায়ে মুস্তাফা ইমাম কমিটির সদস্য, প্রতিনিধি রূপে হাফিজ, মৌলানা ও বিভিন্ন মসজিদের ইমামদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো৷ সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজকরা৷ (বীরভূমের রাজনগর থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.