Type Here to Get Search Results !

নোদাখালীতে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে তুমুল উত্তেজনা স্কুলে

*নোদাখালীতে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে তুমুল উত্তেজনা স্কুলে* আরজিকরের চিকিৎসক মৃত্যুর ঘটনা তে তোলপাড় গোটা রাজ্য গোটা দেশ প্রতিটি জায়গায় বিক্ষোভ মিছিল থেকে শুরু করে অবরোধ আবার কোথাও ধর্নায় বসছেন সকল মানুষ । এর পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও সকলে।এদিন দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী থানার অন্তর্গত মুচিশা প্রাথমিক বিদ্যালয়ে গত শুক্রবার মহাদেব বেরা নামে এক শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে শীলতাহানির অভিযোগ ওঠে। উক্ত ছাত্রীর অভিভাবক স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি জানালে প্রধান শিক্ষক তৎক্ষণাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরিপ্রেক্ষিতেই সাময়িকভাবে ওই শিক্ষককে স্কুলে আসতে মানা করা হয়। কিন্তু মহাদেব বেরা স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীর পরিবারের কাছে গিয়ে নিজের পক্ষে বিভিন্ন যুক্তি দিয়ে বিষয়টি বোঝাবার চেষ্টা করেন। এর ফলে বিষয়টি অন্যান্য অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়তেই জানাজায় এর আগেও বিভিন্ন ছাত্রীর সঙ্গে ওই একই ব্যবহার ওই শিক্ষক করেছিলেন। তারই প্রতিবাদে আজ উত্তেজিত কয়েকশো জনতা ওই স্কুলে এসে চড়াও হয়। তাদের দাবি ছিল অভিযুক্ত শিক্ষককে তাদের হাতে তুলে দিতে হবে। একটা সময় পরিস্থিতি এমন আকার ধারণ করে যে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ঘটনাস্থলে ডায়মন্ড হারবার জেলা পুলিশের,,, পুলিশ সুপার রাহুল গোস্বামী ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার, জোনাল.... মিতুন কুমার দে, SDPO শুভদীপ ঘোষ ছাড়াও একাধিক পদাধিকারী ব্যক্তি এসে উপস্থিত হয়। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং RAF । ইতিমধ্যেই অভিযুক্ত ঐ শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। আসুন শুনে নেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে ঠিক কি জানিয়েছিলেন।...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.