Type Here to Get Search Results !

রবিবার সকালেই শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন বিভ্রাট - যাত্রী বিক্ষোভ

রবিবার সকালেই শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন বিভ্রাট - যাত্রী বিক্ষোভ
শিয়ালদা দক্ষিণ শাখায় সপ্তাহে সাত দিনই ট্রেনে ভিড় থাকে ব্যাপক। আর তার মধ্যে একটি ট্রেন বাতিল হলে অন্যান্য ট্রেনের ভিড় দ্বিগুণ হয়ে যায়। রবিবার সকালের ৬.৫৮ বারুইপুর লোকাল আচমকা বাতিল করে দেয় রেল। জানানো হয় যান্ত্রিক গোলযোগের কারণেই এই ট্রেন বাতিল হচ্ছে। এদিকে অফিস টাইম হোক বা ছুটির দিনের সকালের ট্রেনে ভিড় লেগে থাকে নিত্যদিনই। বহু মানুষ রুটি-রুজির টানে পাড়ি দেন কলকাতা। প্লাটফর্মে প্রচুর মানুষের ভিড়। আচমকা ট্রেন বাতিলের খবর আসতেই বাড়তে থাকে ক্ষোভ। তার মধ্যেই খবর, ভিড়ের কারণে সুভাষগ্রাম স্টেশনে ট্রেন থেকে পরে এক মহিলা গুরুতর জখম হয়েছে। এই খবরে ক্ষুব্ধ মানুষ উন্মত্ত হয়ে ওঠে। সুভাষগ্রাম স্টেশনে শুরু হয়ে যায় বিক্ষোভ। প্রতিবাদে ট্রেন অবরোধের সামিল হন মহিলা যাত্রীরা। এর ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বারুইপুর, লক্ষীকান্তপুর, ডায়মন্ড হারবার, নামখানা, কাকদ্বীপ লাইনেও ট্রেন চলাচল স্তদ্ধ। কেবলমাত্র শিয়ালদা থেকে সোনারপুর ও ক্যানিং লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে অবরোধের খবর পেয়ে ছুটে আসে আরপিএফ। তাঁদের সঙ্গে মহিলা যাত্রীদের বচসাও শুরু হয়ে যায়। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভকারীদের একটাই দাবি, দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে সেই প্রতিশ্রুতি দিতে হবে পুলিশকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.