Type Here to Get Search Results !

ভারতে চালু হলো 'আরোগ্য মৈত্রী হেলথ কিউব’ - বিশ্বের প্রথম চলমান হাসপাতাল

বিজ্ঞান খবর ভারতে চালু হলো 'আরোগ্য মৈত্রী হেলথ কিউব’ - বিশ্বের প্রথম চলমান হাসপাতাল
'চলমান হাসপাতাল' শব্দটা চমকে দেওয়ার মতো। সাধারণত রুগীরা যান হাসপাতালে। আর এখানে হাসপাতাল চলে আসবে রুগীদের কাছে। যদিও এই চলমান হাসপাতাল প্রধানত সেনা বাহিনীর জন্য তৈরী হলেও সাধারণ মানুষও এর থেকে চিকিৎসা পেতে পারে। জানা গিয়েছে, অভিনব এই পোর্টেবল হাসপাতালের নাম ‘আরোগ্য মৈত্রী হেলথ কিউব’। আপতকালিন পরিস্থিতিকে মাথায় রেখে তৈরি করা হয়েছে এটি। উদ্দেশ্য যুদ্ধে আহত সেনাকে যুদ্ধক্ষেত্রেই যাতে চিকিৎসা পরিষেবা দেওয়া যায়। এদিন বায়ুসেনার হারকিউলিস বিমান পোর্টেবল হাসপাতালকে ১৫ হাজার ফুট উপর থেকে প্যারাশুটের মাধ্যমে নামানো হয় মাটিতে। জানা যাচ্ছে, ‘আরোগ্য মৈত্রী হেলথ কিউব’ বিশ্বের প্রথম চলমান হাসপাতাল। আরো জানা যাচ্ছে, যেখানে হাসপাতালের ৭২ রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে। যেখানে থাকবে একটি ছোট আইসিইউ, অপারেশন থিয়েটার, রান্নাঘর, খাবার, জল, একটি বিদ্যুৎ জেনারেটর, রক্ত পরীক্ষার সরঞ্জাম, একটি এক্স-রে মেশিন-সহ আরও নানান ধরনের চিকিৎসা সরঞ্জাম থাকবে এখানে। চলমান এই হাসপাতালে গুলিতে আহত জওয়ানের চিকিৎসার পাশাপাশি পোড়া, মাথা, মেরুদণ্ড এবং বুকের আঘাত, ছোট অস্ত্রোপচার, হাড় ভেঙে যাওয়া এবং বিপুল রক্তপাত হচ্ছে এমন রোগীর চিকিৎসা সম্ভব। একসঙ্গে ২০০ জনের বেশি রোগীকে চিকিৎসা দিতে সক্ষম এই হাসপাতাল। আপতকালিন পরিস্থিতিকে মাথায় রেখে তৈরি করা হয়েছে এটি। উদ্দেশ্য যুদ্ধে আহত সেনাকে যুদ্ধক্ষেত্রেই যাতে চিকিৎসা পরিষেবা দেওয়া যায়। এদিন বায়ুসেনার হারকিউলিস বিমান পোর্টেবল হাসপাতালকে ১৫ হাজার ফুট উপর থেকে প্যারাশুটের মাধ্যমে নামানো হয় মাটিতে। জানা যাচ্ছে, ‘আরোগ্য মৈত্রী হেলথ কিউব’ বিশ্বের প্রথম চলমান হাসপাতাল।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.