Type Here to Get Search Results !

পুজো অনুদান প্রত্যাখ্যানের পথে বেশ কিছু পুজো কমিটি - প্রতিক্রিয়া দিলেন কুনাল ঘোষ

পুজো অনুদান প্রত্যাখ্যানের পথে বেশ কিছু পুজো কমিটি - প্রতিক্রিয়া দিলেন কুনাল ঘোষ
রাজনীতির জগতে একটা প্রচলিত রসিকতা আছে, তাহলো, কুনাল ঘোষের প্রতিক্রিয়া বাতাসের থেকেও দ্রুত চলে। সেটা অবশ্য অন্য বিষয়। আর জি করের মর্মান্তিক কাণ্ডের প্রতিবাদে বাংলার মানুষ সোচ্চার হয়েছে। উদ্বেলিত হয়ে উঠেছে সারা বাংলা। প্রতিবাদে সাধারণ মানুষ নেমেছে পথে। শুক্রবারই আর জি কর কাণ্ডের প্রতিবাদে উত্তরপাড়া শক্তি সংঘ পুজো কমিটি সোশাল মিডিয়ায় (Social Media) এনিয়ে পোস্ট করে। সরকারি অনুদানের ৮৫ হাজার টাকা প্রত্যাখ্যান করে তাঁদের বার্তা, ”মেয়ের বিচার দিন, মায়ের পুজো নিজেরা বুঝে নেবো।” পরবর্তীতে একই সিদ্ধান্ত নিতে দেখা যায় আরও বেশ কয়েকটি পুজো উদ্যোক্তাদের। তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন কুণাল ঘোষ। কুনাল ঘোষ কাল বিলম্ব করতে রাজি নন। তিনি দ্রুত মাঠে নেমে পড়েছেন। তাঁর একটাই লক্ষ্য এই দেখাদেখি অন্যান্য পুজো কমিটিগুলো যেন ওই পথেই না যায়! কুনাল বলেন, পুজোর আয়োজনে সরকারের এই অর্থদান যে নিছকই উৎসবের জৌলুস বাড়ানো নয়, অর্থনীতিকে সচল রাখার অনুঘটক, ভিডিও বার্তায় তা স্পষ্ট বুঝিয়ে দিলেন তিনি। তিনি আরো এক পা এগিয়ে বলেন, "এটা একটা ক্যাম্পেন, বীরত্ব দেখানোর। আপনাদের অনেক টাকা আছে, তাই নিচ্ছেন না, ভালো। কিন্তু এই যে আবেগের চিমটি কাটা কথাবার্তা, আসল দুর্গাদের নিরাপত্তা বাড়ান, ৮৫ হাজার টাকা নয়। বাংলায় আসল দুর্গারা সবচেয়ে বেশি নিরাপদ। " কুনাল ঘোষের কথায় আছে শাসকের আত্মাভিমান। তিনি মনে করিয়ে দেন, ”গরিব মানুষ, মুটে-মজুর-কুলিরাও কিন্তু পুজোয় বিসর্জনের দিন রংচঙে জামা পড়ে বিউগল নিয়ে, তাসা পার্টি নিয়ে যায়। যাঁরা টাকা প্রত্যাখ্যান করার আঁতলামি দেখাচ্ছেন, তাঁরা যেন নিজেদের পকেট এই টাকা দেন। বিপ্লবীয়ানা করছেন, করুন।" এটাই হাতভাগ্য বাংলা। একটা প্রতিবাদকে রাজনীতির রং লাগিয়ে তাদের বিরুদ্ধে জনরোষ তৈরীর চেষ্টা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.