Type Here to Get Search Results !

রবিবার কি ডুরান্ড ম্যাচ হচ্ছে? - সংশয়ে সব পক্ষ

খেলার খবর রবিবার কি ডুরান্ড ম্যাচ হচ্ছে? - সংশয়ে সব পক্ষ
হঠাৎ করেই আর জি কর কান্ড নিয়ে কলকাতার অবস্থা খুবই খারাপ। প্রতিবাদে উত্তাল কলকাতা। তার মধ্যে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কলকাতায় মাঠে নামার কথা ইস্ট-মোহন। কিন্তু তা কি করা সম্ভব বা উচিত? আর এই অবস্থায় বড় ম্যাচ আয়োজন নিয়ে সংশয়ে প্রশাসন। যে কারণে আয়োজক কমিটির সঙ্গে বৈঠক চলছে প্রশাসনিক পদের কর্তাদের। শনিবার বিকেলের পর ছবিটা পরিষ্কার হতে পারে। ইতিমধ্যেই ডুরান্ড কাপে ডার্বি ম্যাচের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। স্থানীয় বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গেও আলোচনা করছে ডুরান্ড কমিটি। আর কিছু সময়ের মধ্যেই হয়তো ঘোষণা হবে। খেলা হোক আর না হোক একটা বার্তা দুই দলের সমর্থকদের কাছ থেকেও পাওয়া গেছে, তাহলো প্রতিযোগিতা মাঠের মধ্যে। কিন্তু গ্যালারিতে ও মাঠের বাইরে সকলেই আর জি কর কাণ্ডে সোচ্চার হবে। কলকাতা ডার্বি মানেই দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ তরতরিয়ে বাড়ে। এ বার ডুরান্ড ডার্বিতে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকরা এক হওয়ার ডাক দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে প্রচুর পোষ্ট সামনে এসেছে। যেখানে বলা হয়েছে, ১৮ তারিখ দুই গ্যালারি যেন এক হয়। ইস্ট-মোহন সমর্থকরা চাইছেন, আরজি কর ঘটনায় নির্যাতিতা বিচার পাক। ময়দানের লড়াই থাকুক সেখানেই।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.