বীরভুমের রাজনগর ব্লকে জেলা বিজেপির ধর্না ও অবস্থান বিক্ষোভ
সেপ্টেম্বর ০৪, ২০২৪
0
বিজেপির ধর্না ও অবস্থান বিক্ষোভ বীরভুমের রাজনগর ব্লকে
জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি রাজনগর ব্লকেও ৪ সেপ্টেম্বর বুধবার বিজেপির পক্ষ থেকে ধর্না ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়৷ আর জি কর কান্ডে দোষীদের শাস্তি, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি ও রাজ্য বিজেপির দেওয়া নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিনের এই আয়োজন বলে জানা গিয়েছে৷ এদিনের কর্মসূচিতে হাজির ছিলেন রাজনগর ব্লকের দুই মন্ডলের সভাপতি দেবাশীষ ভান্ডারী ও সঞ্জয় সেন, রাজনগর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অনুপ গরাঁই, জেলা কমিটির সদস্য শ্যামল গোস্বামী, প্রণব দে, স্থানীয় কনভেনার বিপুল নন্দী, এছাড়া বংশীধর মালি, ব্লক যুব সভাপতি বুবুন দে ও ধনঞ্জয় দাস, সাধারণ সম্পাদক সুমিত দত্ত ও যুধিষ্ঠির দাস প্রমুখ৷(বীরভূমের রাজনগর থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট )
Tags