Type Here to Get Search Results !

আপাতত 'তরুনের স্বপ্ন' প্রকল্পের টাকা পাঠানো বন্ধ

আপাতত 'তরুনের স্বপ্ন' প্রকল্পের টাকা পাঠানো বন্ধ
রাজ্য সরকারের অনেক প্রকল্পের মধ্যে একটি প্রকল্প 'তরুনের স্বপ্ন', যা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ট্যাব কেনার জন্য ১০ হজার টাকা করে দেওয়ার কথা। অনুমোদন হয়ে গেছে। এই বাবদ অতিরিক্ত ৯০০ কোটি টাকা বরাদ্দও করেছিল অর্থ দফতর। রাজ্যের সব জেলার ট্রেজ়ারির ৮৭টি অ্যাকাউন্টে মোট ১,৩৩৩ কোটি ৫৭ লাখ ৯০ হাজার টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়। প্রতিটি ট্রেজ়ারি থেকে সংশ্লিষ্ট এলাকার স্কুলের পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা বলা হয়। এর আগে রাজ্যের সব স্কুল থেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করতে বলে দিয়েছিল শিক্ষা দফতর। তবে সোমবার আচমকাই পড়ুয়াদের টাকা দেওয়ার সিদ্ধান্তে বদল আসে। হঠাৎ কেন এই সিদ্ধান্ত বদল তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর জি করা কাণ্ডে প্রতিবাদে এই মুহূর্তে উত্তাল বাংলা। আর জি করের আন্দোলন মূলত ছাত্র ছাত্রীদের আন্দোলন। প্রশ্ন উঠেছে এর সঙ্গে কি এই সিদ্ধান্তের কোনো সম্পর্ক আছে? দ্বাদশের সঙ্গে একাদশ শ্রেণির পড়ুয়াদেরও ট্যাব কিনতে টাকা দেওয়ার সিদ্ধান্ত নবান্ন জানানোর পরেই রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এটাকে পড়ুয়াদের ‘ঘুষ’ বলে দাবি করেছিলেন। এখন টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত জানার পরে জগন্নাথ বলেন, ‘‘আরজি কর-কাণ্ডের পরে স্কুল পডুয়ারাও আন্দোলনে। তাতে ভয় পেয়ে আন্দোলন ভাঙার জন্য ঘুষ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। আন্দোলনের আগুন নেভানো যাবে না, বুঝে গিয়েই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত বদলেছেন। তরুণের স্বপ্ন আপাতত দুঃস্বপ্নে পরিণত হয়েছে।’’ এখন দেখার শেষ পর্যন্ত কি দাঁড়ায়!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.